
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ‘সাংবাদিকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা: একটি অংশগ্রহণমূলক শেখা ও অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শহরের একটি গণমাধ্যম কার্যালয়ে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে মূল আলোচনা করেন ভলান্টিয়ার ফর বাংলাদেশের (ভিবিডি) মাস্টার ট্রেনার ও তরুণ সাংবাদিক মোঃ হোসেন আলী।
তিনি সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, এআই প্রদত্ত তথ্য যাচাই ও প্রতিবেদন তৈরিতে এআইয়ের কার্যকর প্রয়োগ নিয়ে আলোচনা করেন।
এতে অংশ নেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ (বাংলাদেশের খবর/বাংলাদেশ নিউজ), সাধারণ সম্পাদক আহসান রাজীব (এখন টিভি/জাগোনিউজ), নির্বাহী সদস্য (অর্থ) এসএম বিপ্লব হোসেন (মানবজমিন), ইমতিয়াজ উদ্দীন (প্রথম আলো), আসাদুজ্জামান সরদার (বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন), রাহাত রাজা (গ্লোবাল টিভি), রিজাউল করিম (দ্য এডিটরস), মিলন রুদ্র (টাইমস টুডে/ভয়েস অব টাইগার), মৃত্যুঞ্জয় রায় অপূর্ব (বার্তা২৪) ও তানজির কচি (বাংলানিউজ)।
মন্তব্য করুন