বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৫ অক্টোবর ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা

ডেস্ক রিপোর্ট: ‘জলবায়ু অভিঘাত পেরিয়ে গ্রামীণ নারী ক্ষমতায়ন ও সমৃদ্ধির পথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরের বুড়িগোয়ালিনীর দাতিনাখালি বালুর মাঠে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ উপলক্ষে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) লিডার্স, মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেন এর সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি–সিআরইএ প্রকল্পের আওতায় বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নের নারীদলের সদস্যদের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সম্পাদক হুদা মালী, সমাজ সেবক জি এম রুস্তম আলী, ফেইথ ইন অ্যাকশন এর জেন্ডার অফিসার নয়মী বিশ্বাস, মিনতি রানী মল্লিক, নার্গিস সুলতানা, জেবুন্নেছা খাতুন, সুব্রত অধিকারী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা সুলতা রানী সাহা ।

মেলায় গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন নারী দলের সদস্যরা ৪ টি, ফেইথ ইন অ্যাকশন ও সিসিডিবি নারী দলের সদস্যরা ২টি স্টলে তাদের উৎপাদিত কৃষি পণ্য প্রদর্শন করেন।

এসময় নারী দলের সদস্য নার্গিস সুলতানা, মিনতি রানী মল্লিক ও জেবুন্নেছা খাতুন তাদের অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিটি স্টল পরিদর্শন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

২

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

সাতক্ষীরায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালিত

৪

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা

৫

সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

৬

হাম-রুবেলা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার আহ্বান

৭

পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান

৮

প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, সফলতা ও প্রত্যাশা নিয়ে সাতক্ষীরায় সহযোগিতা সভা

৯

সাতক্ষীরায় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রেঞ্জ ডিআইজির

১০

তথ্য অধিকার দিবস উদযাপনে আলোচনা

১১

পূজো আসে, আনন্দ আসে না বাঘ বিধবাদের ঘরে

১২

ধর্ষণ মামলায় মোশাররফকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৩

সুন্দরবনের অভয়ারণ্যে কাকড়া শিকার, নৌকাসহ ৩ জেলে আটক

১৪

মাদকের টাকা না পেয়ে মাকে দা দিয়ে কোপ, ঠেকাতে গিয়ে কাকী নিহত

১৫

কপ ৩১: যাদের জন্য জলবায়ু সম্মেলন, তাদের জায়গা কোথায়? || এস এম জান্নাতুল নাঈম

১৬

জবি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল প্রশাসন

১৭

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুবকদের উদ্যোগ, খাল-পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

১৮

দেবহাটায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৯

কালিগঞ্জে যুবলীগ সদস্য মহব্বত গ্রেপ্তার

২০