বাংলাদেশ, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৫ অক্টোবর ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রেঞ্জ ডিআইজির

ডেস্ক রিপোর্ট: শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সাতক্ষীরায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাতক্ষীরা জেলা মন্দির (মায়েরবাড়ি) পরিদর্শনকালে তিনি এই আশ্বাস দেন।

পরিদর্শনকালে ডিআইজি মন্দিরের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং জেলা মন্দির সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে কেউ অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি কিংবা গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নিরাপদে ও আনন্দের সঙ্গে দুর্গোৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কোথাও সন্দেহজনক তৎপরতা, গুজব কিংবা অপ্রীতিকর ঘটনা দেখা দিলে দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

এ সময় সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, সাতক্ষীরা জেলায় শারদীয় দুর্গোৎসব সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদ্‌যাপনে জেলা পুলিশ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম, জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জি, সহসভাপতি সুভাষ ঘোষ, সাধারণ সম্পাদক নিত্যনন্দ আমিন, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার সাধু, সহসম্পাদক বলাই দে প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১

বুধহাটায় বেতনা পাড়ের ৩শ বছরের ঐতিহ্য ‘দ্বাদশ শিব ও কালীমন্দির’

২

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

৩

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময় বাড়ল

৪

মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

৫

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

৬

বিয়ে করলেন পারশা মাহজাবিন, গোপন রাখলেন স্বামীর পরিচয়

৭

দেশের বিভিন্ন অঞ্চলে টানা চারদিন বৃষ্টির আভাস

৮

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির

৯

ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়ক অবরোধ, বন্ধ ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল

১০

দীর্ঘ ৫৬ ঘণ্টা পর সুন্দরবন ভ্রম‌ণে গি‌য়ে নি‌খোঁজ পর্যটকের ম/র‌/দে/হ উদ্ধার

১১

সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা

১২

জেলেদের পদচারণায় মুখরিত দুবলার চর, তবে মনে শংকা!

১৩

সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর পিতা শামসুদ্দিন আহমদের দাফন সম্পন্ন

১৪

কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৫

ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৬

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৭

জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ লিডার্স

১৮

ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৯

কয়রায় গাঁজা ও ইয়াবাসহ ব্যবসায়ী আটক

২০