বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৫ অক্টোবর ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, সফলতা ও প্রত্যাশা নিয়ে সাতক্ষীরায় সহযোগিতা সভা

ডেস্ক রিপোর্ট: প্রান্তিক জনগোষ্ঠীর অভিজ্ঞতা, সফলতা, সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে জীবিকা উন্নয়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে সাতক্ষীরায় অনুষ্ঠিত এক সভায়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাতক্ষীরা খামারবাড়িতে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত ‘Inclusive Community Resilience to Disaster and Climate Vulnerabilities (ICRDCV-III)’ প্রকল্পের উদ্যোগে এই অ্যাডভোকেসি, নেটওয়ার্কিং ও সহযোগিতা সভা অনুষ্ঠিত হয়।

‘প্রান্তিকজনের কণ্ঠস্বর: সফলতা, সমস্যা ও প্রত্যাশার গল্প’ শীর্ষক সভায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি এবং প্রকল্পের উপকারভোগীরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরার উপপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ইকবাল আহমেদ।
সভাপতির বক্তব্যে কৃষিবিদ ইকবাল আহমেদ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তাঁদের বাস্তব অভিজ্ঞতা এবং প্রয়োজনকে গুরুত্ব দেওয়া জরুরি। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সরকারি সেবা ও কারিগরি সহায়তা সহজলভ্য করার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো গেলে তাঁদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

সভায় প্রকল্পের সহায়তাপ্রাপ্ত জীবিকা উন্নয়ন দলের সদস্যরা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নিজেদের উদ্যোগ, অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি জীবিকা পরিচালনায় বিদ্যমান সমস্যা, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এবং প্রয়োজনীয় সরকারি সেবা ও কারিগরি সহায়তা পাওয়ার ক্ষেত্রে তাঁদের প্রত্যাশার কথা জানান।

বক্তারা বলেন, উপকূলীয় সাতক্ষীরায় লবণাক্ততা, জলাবদ্ধতা ও প্রাকৃতিক দুর্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার জন্য বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় মানুষের চাহিদা অনুযায়ী পরিকল্পনা গ্রহণ, সরকারি সহায়তা বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় নিশ্চিত করা প্রয়োজন।

একই সঙ্গে সরকারি দপ্তরগুলোর বার্ষিক পরিকল্পনায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপস্থিত সরকারি কর্মকর্তারা উপকারভোগীদের অভিজ্ঞতা ও প্রত্যাশা শোনেন এবং নিজ নিজ দপ্তরের আওতায় প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফ এম মান্নান কবির, প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মো. জামাল উদ্দিন, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুস সোবাহান।

এ ছাড়া মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের হিউম্যানিটারিয়ান প্রকল্প সমন্বয়কারী এস এম মনোয়ার হোসেন, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি, প্রকল্পের জীবিকা উন্নয়ন দলের সদস্য ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইএসডিওর আশাশুনি কার্যালয়ের ICRDCV-III প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মো. শামসুল হক মৃধা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

২

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

সাতক্ষীরায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালিত

৪

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা

৫

সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

৬

হাম-রুবেলা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার আহ্বান

৭

পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান

৮

প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, সফলতা ও প্রত্যাশা নিয়ে সাতক্ষীরায় সহযোগিতা সভা

৯

সাতক্ষীরায় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রেঞ্জ ডিআইজির

১০

তথ্য অধিকার দিবস উদযাপনে আলোচনা

১১

পূজো আসে, আনন্দ আসে না বাঘ বিধবাদের ঘরে

১২

ধর্ষণ মামলায় মোশাররফকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৩

সুন্দরবনের অভয়ারণ্যে কাকড়া শিকার, নৌকাসহ ৩ জেলে আটক

১৪

মাদকের টাকা না পেয়ে মাকে দা দিয়ে কোপ, ঠেকাতে গিয়ে কাকী নিহত

১৫

কপ ৩১: যাদের জন্য জলবায়ু সম্মেলন, তাদের জায়গা কোথায়? || এস এম জান্নাতুল নাঈম

১৬

জবি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল প্রশাসন

১৭

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুবকদের উদ্যোগ, খাল-পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

১৮

দেবহাটায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৯

কালিগঞ্জে যুবলীগ সদস্য মহব্বত গ্রেপ্তার

২০