
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় কেক কাটা, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক রানার এর ৪৫ বছর পূর্তি ও ৪৬তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এস এম এমদাদুল হক এবং উপজেলা বিএনপির সদস্য তুষার কান্তি মন্ডল।
কেক কাটা শেষে দৈনিক রানার পত্রিকার পাইকগাছা প্রতিনিধি ও পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাবেক সম্পাদক এস এম আলাউদ্দিন সোহাগ, প্রমথ রঞ্জন সানা, সাংবাদিক আলাউদ্দীন রাজা, বদিউজ্জামান, আবুল হাসেম, পূর্ণ চন্দ্র মন্ডল, আশরাফুল ইসলাম সবুজ, শাহরিয়ার কবির, শাহজামান বাদশা, খোরশেদ আলম প্রমুখ।
বক্তারা দৈনিক রানার পত্রিকার দীর্ঘ ৪৫ বছরের পথচলা, সংবাদ পরিবেশনে পত্রিকাটির ভূমিকা এবং বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন। একই সঙ্গে তাঁরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের করা হয়।
মন্তব্য করুন