বাংলাদেশ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৬ অক্টোবর ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকে চুক্তিভিত্তিক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে দুজন বেসরকারি ব্যাংক থেকে এসেছেন। একইসঙ্গে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খানের নিয়োগ বাতিলের আগের আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল রাখা হয়েছে।

সাউথইস্ট ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলমকে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, যমুনা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আগামী তিন বছরের জন্য অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া জনতা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হুদাকে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খানকে স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ তার নিয়োগ বাতিলের আগের আদেশ প্রত্যাহার করা হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে নিয়োগ পাওয়া শওকত আলী খান এখন তার তিন বছরের মেয়াদের বাকি সময় দায়িত্ব পালন করবেন।

শওকত আলী খান ছাড়া নতুন নিয়োগ পাওয়া বাকি তিন ব্যবস্থাপনা পরিচালক আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।

এর আগে গত সপ্তাহে রাষ্ট্রায়ত্ত তিনটি বড় বাণিজ্যিক ব্যাংক—সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের চুক্তিভিত্তিক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার।

এর আগে গত মাসে অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নিয়োগও বাতিল করা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

১

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা

২

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

৩

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

৪

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

৫

ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা?

৬

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

৭

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

৮

বাংলাদেশে উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী

৯

ভূমিকম্পে কেঁপে উঠল এশিয়ার দুই দেশ

১০

দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

১১

সুন্দরবনের পথে পথে জীবনের নানা গল্প || সুলতান শাহাজান

১২

মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির

১৩

ভারতীয় গোয়েন্দার সাথে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, দাবি রাশেদ খাঁনের

১৪

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

১৫

ক্রস যদি প্রয়োজন হয়, সরকার যদি এলাও করে, সেটাই করবো: আইজিপি

১৬

ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

১৭

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

সাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবি

১৯

শ্যামনগরে নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

২০