বাংলাদেশ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৬ অক্টোবর ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার দায়ে আব্দুর রউফ সরদার নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আলমগীর আশরাফ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রউফ সরদার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঘোনা গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে।

মামলার বাদী আব্দুর রউফ সরদারের শ্বাশুড়ি জাহানারা খাতুন (৫৬)। তিনি কালিগঞ্জ উপজেলার তারালি সরদার পাড়ার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জাহানারা খাতুন তার মেয়ে সাবিনা ইসলাম (২৬) কে ঘটনার প্রায় সাড়ে তিন বছর আগে কালিগঞ্জের ঘোনা গ্রামের আব্দুর রউফ সরদারের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর তাঁদের সংসারে একটি কন্যাসন্তানের জন্ম হয়। পরে পারিবারিক বিরোধ ও যৌতুকের দাবিকে কেন্দ্র করে তাঁদের মধ্যে অশান্তি দেখা দেয়।

এজাহারে আরও বলা হয়, আব্দুর রউফ সরদার তার মায়ের চিকিৎসার খরচের জন্য ৫০ হাজার টাকা এবং মোটরসাইকেল কেনার জন্য সাবিনা ইসলামকে বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ দিতে থাকে। এ নিয়ে বিরোধের একপর্যায়ে সাবিনা ইসলাম তাঁর সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। এরপর প্রতিদিনিই আব্দুর রউফ সন্ধ্যায় তার শ্বশুর বাড়িতে আসতেন এবং সকালে চলে যেতেন। এক পর্যায়ে ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর আব্দুর রউফ তার শ্বশুর বাড়িতে আসেন এবং রাতে তার স্ত্রীর সাথে ঝগড়া করে না খেয়ে ঘুমিয়ে পড়েন। এরপর রাত ১২টার দিকে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় সাইকেলের শব্দ শুনে বাদী জাহানারা খাতুনের ঘুম ভেঙে যায়। তখন তিনি উঠে পাশের ঘরে গিয়ে দেখেন ঘরের ভেতরে তার মেয়ে সাবিনা ইসলাম ও নাতনি আয়েশা সিদ্দিকার নিথর দেহ পড়ে আছে। জামাই আব্দুর রউফ ততক্ষণে পালিয়ে যায়।

এ ঘটনায় জাহানারা খাতুন থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে মামলার বিচারিক কার্যক্রম শুরু করে। এরই মধ্যে আসামি আব্দুর রউফ জামিন নিয়ে পালিয়ে যায়। পরে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ১২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। মামলায় আসামির ১৬৪ ধারায় জবানবন্দিও ছিল।

বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামি আব্দুর রউফ সরদারকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের পথে পথে জীবনের নানা গল্প || সুলতান শাহাজান

১

মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির

২

ভারতীয় গোয়েন্দার সাথে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, দাবি রাশেদ খাঁনের

৩

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

৪

ক্রস যদি প্রয়োজন হয়, সরকার যদি এলাও করে, সেটাই করবো: আইজিপি

৫

ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

৬

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭

সাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবি

৮

শ্যামনগরে নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

৯

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১০

গোলাপি আভায় জয়া আহসান

১১

মুখ ঢেকে তর্ক, লাল কার্ড দেখলেন নেইমার

১২

বড়দলে জাসাসের আনন্দ মিছিল

১৩

ফিচার || ছুটির গল্পে মুখর ক্যাম্পাস, ফিরেছে প্রাণচাঞ্চল্য

১৪

দ্য এডিটরস-এ সংবাদ প্রকাশ: পুলিশি তৎপরতায় বাড়ি ফিরলেন দীপালী রানী

১৫

আইনজীবী সমিতির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণ

১৬

জলবায়ু পরিবর্তন ও কার্বনের ‘ছয় রঙ’: সংকট ও উত্তরণের পথ || ‎তারিক ইসলাম

১৭

শেখ নুরুল হকের মৃত্যুতে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের শোক

১৮

সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৯

পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার, সম্পাদক আজিজুল হক

২০