বাংলাদেশ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৬ অক্টোবর ২০২৬, ৩:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শীলেমানপুর গ্রামে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে ৭০ বছর বয়সী সাকাত মোড়ল ও তাঁর অসুস্থ স্ত্রী আনোয়ারা বেগমের। মাথা গোঁজার একমাত্র ঠাঁইটুকুও বসবাসের অনুপযোগী। ভাঙা টিন, মাটির ফাটা টালি ও পলিথিনের ছাউনিতে ঘেরা ঘরটির একাংশ ইতোমধ্যে ভেঙে পড়েছে। বাকি অংশও যেকোনো সময় ধসে পড়তে পারে। অর্থাভাবে ঘরটি মেরামত করার সামর্থ নেই তাঁদের। ফলে ঝড়-বৃষ্টির মধ্যে নিরাপত্তাহীনতায় দিন কাটছে এই বৃদ্ধ দম্পতির।

সোমবার সরেজমিনে দেখা যায়, বাঁশের খুঁটি, পলিথিনের বেড়া ও মরিচা ধরা টিনে কোনোমতে টিকে আছে তাঁদের বসতঘর। মাটির দেয়ালগুলো জরাজীর্ণ। ছাদের বিভিন্ন স্থানে ছিদ্র থাকায় বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি পড়ে। মেঝে ভিজে কাদায় পরিণত হয়। তখন ঘরে থাকা সম্ভব হয় না। বাধ্য হয়ে আশ্রয় নিতে হয় প্রতিবেশীদের বাড়িতে। ঘরটিতে থাকার মতো একটি খাটও নেই। মেঝেতে পলিথিন বিছিয়েই রাত কাটান তাঁরা।

পরিবার সূত্রে জানা যায়, ছেলে-মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় অসুস্থ স্ত্রীকে নিয়ে একাই জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন সাকাত মোড়ল। তাঁর স্থায়ী আয়ের কোনো উৎস নেই। বয়স্ক ভাতা ছাড়া সরকারি কোনো সহায়তাও পান না তিনি। প্রতিবেশীদের সহযোগিতায় কোনো রকমে চলে তাঁদের সংসার। কখনো কেউ খাবার দেন, আবার কখনো সামান্য অর্থ সহায়তা করেন।

সাকাত মোড়লের সম্পদ বলতে রয়েছে মাত্র দুই শতক জমি। সেখানে দুই ছেলের ঘরের পাশাপাশি রয়েছে তাঁর জরাজীর্ণ বসতঘর। আর্থিক অসচ্ছলতার কারণে নতুন ঘর নির্মাণ কিংবা পুরোনো ঘরটি সংস্কার করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। শীতের সময় ছেঁড়া কাপড় জড়িয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করেন তাঁরা। গ্রীষ্মের গরম আর বর্ষার বৃষ্টিতে দুর্ভোগ আরও বেড়ে যায়।
নিজের দুরবস্থার কথা বলতে গিয়ে সাকাত মোড়ল বলেন, বয়স্ক ভাতা ছাড়া সরকারি কোনো সুযোগ-সুবিধা পাই না। প্রতিবেশীদের কেউ খাবার দেন, কেউ সামান্য টাকা-পয়সা দিয়ে সহযোগিতা করেন। বৃষ্টি হলে তাঁদের বাড়িতে আশ্রয় নিই। এভাবেই কোনোমতে বেঁচে আছি। মানুষের সাহায্যে দুমুঠো ভাত জোটে। কেউ সাহায্য না করলে অনেক সময় না খেয়েও থাকতে হয়। থাকার জায়গাটুকু ছাড়া আমার আর কোনো সম্বল নেই।

তিনি আরও বলেন, শুনেছি, সরকার অনেক অসহায় মানুষকে ঘর দিয়েছে। আমার যদি থাকার মতো একটি ঘর হতো, তাহলে অন্তত মাথা গোঁজার ঠাঁই পেতাম। ঝড়-বৃষ্টি হলে অন্যের বাড়িতে আশ্রয় চাইতে হতো না। সরকার কিংবা সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি একটি ঘরের ব্যবস্থা করে দিতেন, তাহলে স্ত্রীকে নিয়ে জীবনের শেষ সময়টা একটু শান্তিতে কাটাতে পারতাম।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় রয়েছেন সাকাত মোড়ল ও তাঁর স্ত্রী। প্রতিবেশীরা সাধ্যমতো সহযোগিতা করলেও তাঁদের আবাসন সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। বিশেষ করে বর্ষা ও শীতের সময় তাঁদের দুর্ভোগ চরমে পৌঁছায়। সরকারি উদ্যোগে একটি টিনশেড ঘরের ব্যবস্থা করা গেলে এই বৃদ্ধ দম্পতির জীবনযাপনে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে মনে করেন তাঁরা।

স্থানীয় সচেতন মহল ও বাসিন্দারা সাকাত মোড়লের অসহায়ত্ব বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, মানবিক সংগঠন ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তাঁদের মতে, জীবনের শেষ প্রান্তে এসে একজন বৃদ্ধ ও তাঁর অসুস্থ স্ত্রীর এমন দুর্বিষহ জীবনযাপন অত্যন্ত বেদনাদায়ক। একটি নিরাপদ বাসস্থান তাঁদের মৌলিক প্রয়োজন। সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে তাঁদের জন্য একটি ঘরের ব্যবস্থা করা গেলে দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের পথে পথে জীবনের নানা গল্প || সুলতান শাহাজান

১

মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির

২

ভারতীয় গোয়েন্দার সাথে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, দাবি রাশেদ খাঁনের

৩

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

৪

ক্রস যদি প্রয়োজন হয়, সরকার যদি এলাও করে, সেটাই করবো: আইজিপি

৫

ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

৬

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭

সাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবি

৮

শ্যামনগরে নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

৯

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১০

গোলাপি আভায় জয়া আহসান

১১

মুখ ঢেকে তর্ক, লাল কার্ড দেখলেন নেইমার

১২

বড়দলে জাসাসের আনন্দ মিছিল

১৩

ফিচার || ছুটির গল্পে মুখর ক্যাম্পাস, ফিরেছে প্রাণচাঞ্চল্য

১৪

দ্য এডিটরস-এ সংবাদ প্রকাশ: পুলিশি তৎপরতায় বাড়ি ফিরলেন দীপালী রানী

১৫

আইনজীবী সমিতির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণ

১৬

জলবায়ু পরিবর্তন ও কার্বনের ‘ছয় রঙ’: সংকট ও উত্তরণের পথ || ‎তারিক ইসলাম

১৭

শেখ নুরুল হকের মৃত্যুতে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের শোক

১৮

সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৯

পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার, সম্পাদক আজিজুল হক

২০