বাংলাদেশ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৫ অক্টোবর ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার, সম্পাদক আজিজুল হক

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে অবস্থিত ঐতিহ্যবাহী পানখালী জেলে কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোঃ আজিজুল হক ও মোঃ আব্দুল হাকিম প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মোঃ আজিজুল হক ২৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল হাকিম পেয়েছেন ১৮ ভোট।

এছাড়া ৩০ ভোট পেয়ে মোঃ রমজান আলী, ২৮ ভোট পেয়ে মোঃ শফিকুল ইসলাম ঢালী, ২৫ ভোট পেয়ে আঃ রশিদ গাজী, ২০ ভোট পেয়ে নুর হোসেন ও ১৪ ভোট পেয়ে মোঃ সফির আলী কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।

এদিকে, সভাপতি পদে মোঃ আবুল বাশার গাজী, সহ-সভাপতি মোঃ নজরুল গাজী ও কোষাধ্যক্ষ পদে মোঃ গোলাম রাসেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পর্যবেক্ষণ করেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার পথিক কুমার মন্ডল ও অফিস সহায়ক মোঃ মনিরুল ইসলাম।

নির্বাচনে ৫০ জনের মধ্যে ৪৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু পরিবর্তন ও কার্বনের ‘ছয় রঙ’: সংকট ও উত্তরণের পথ || ‎তারিক ইসলাম

১

শেখ নুরুল হকের মৃত্যুতে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের শোক

২

সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

৩

পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার, সম্পাদক আজিজুল হক

৪

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম অভিষেক

৫

আলিপুরে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ

৬

বাবার সাথে || আলেয়া মান্নান

৭

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা!

৮

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃ-ত্যু

৯

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

১০

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

১১

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

১৩

কয়রায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময়

১৪

দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত

১৫

৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

১৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

১৭

চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার আইন হচ্ছে: আইজিপি

১৮

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার বিরূপ মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন

১৯

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

২০