বাংলাদেশ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৫ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা!

oplus_2

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডা. নাহিদ বেদৌরা নামের এক নারী আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ডা. নাহিদ বেদৌরা তাঁর পৈতৃক সূত্রে প্রাপ্ত ভিটা জমির সীমানায় পাকা প্রাচীর নির্মাণের কাজ করছিলেন। গত ২২ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে একই এলাকার মোঃ ওবায়দুল্লাহ মোল্যা (৪৫) ও তাঁর স্ত্রী মোছাঃ আলো মতি (৪০) নির্মাণকাজে বাধা দেন।

অভিযোগকারীর দাবি, এ সময় বিবাদীরা রাজমিস্ত্রিদের কাজ বন্ধ করতে বলেন এবং তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। তিনি এর প্রতিবাদ জানালে তাঁকে মারধর, ক্ষতিসাধন ও খুন-জখমের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে পাকা প্রাচীর নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়।

ডা. নাহিদ বেদৌরার দাবি, ঘটনাটি স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রত্যক্ষ করেছেন বা এ বিষয়ে অবগত রয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আপস-মীমাংসার চেষ্টা করেও সমাধান না হওয়ায় তিনি থানায় অভিযোগ করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শান্তি-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ওবায়দুল্লাহ মোল্যা প্রতিবেদককে জানান, এটা আমাদের পারিবারিক বিষয়। আগামী ১৬ ডিসেম্বরের পরে এক জায়গায় বসে বিষয়টি মীমাংসা করে নেব। এ নিয়ে ঝামেলা করার দরকার নেই।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ ওসি শাহীদুর রহমান, ডাক্তার ম্যাডামের অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঠিয়ে ছিলাম। তারা ডিসেম্বরের মধ্যেই এক জায়গায় বসে সমস্যার সমাধান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। যেহেতু তারা একই শরীকের লোকজন। তবে, প্রতিপক্ষও ট্রিপল নাইনের কল দিয়ে অভিযোগ করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম অভিষেক

১

আলিপুরে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ

২

বাবার সাথে || আলেয়া মান্নান

৩

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা!

৪

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃ-ত্যু

৫

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

৬

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

৭

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

৮

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

৯

কয়রায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময়

১০

দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত

১১

৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

১২

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

১৩

চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার আইন হচ্ছে: আইজিপি

১৪

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার বিরূপ মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন

১৫

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

১৬

পশ্চিম তীর হতে যাচ্ছে আরেকটি গাজা? ইসরায়েলি অভিযান শুরু

১৭

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

১৮

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

১৯

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

২০