বাংলাদেশ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৪ অক্টোবর ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে মাঠে নেমেছেন মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী।

একই ওয়ার্ডে মা ও ছেলের প্রার্থী হওয়ার আগ্রহের বিষয়টি নিয়ে এলাকায় চলছে বাড়তি আলোচনা।

স্থানীয় ও সোশ্যাল মিডিয়া সূত্রে জানা গেছে, মৌতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এস এম আব্দুর রাশেদ পল্টু, হাফিজুর রহমান (শাওন), ফারুক হোসেন, হাসিনা পারভিন, এস এম আরিফ হাসান (নয়ন), আব্রাহাম লিংকন, মিয়ারাজ হোসেন, মো. হারুন অর রশিদ, মো. মনিরুল ইসলাম (মনি) ও মো. রফিকুল ইসলাম বাদল। এদের মধ্যে হাসিনা পারভিন ও এস এম আরিফ হাসান (নয়ন) সম্পর্কে মা ও ছেলে।

সম্ভাব্য প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার চিত্র কেমন হবে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে স্থানীয়দের মাঝে। তবে শেষ পর্যন্ত কতজন আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেবেন, তা এখনো নিশ্চিত নয়।

স্থানীয় ভোটারদের কাছে ইউপি সদস্য পদটি এলাকার উন্নয়ন ও নাগরিক সেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই প্রার্থীর সংখ্যা নয়, বরং তাঁদের যোগ্যতা, জনসম্পৃক্ততা, অতীতের সামাজিক কর্মকাণ্ড এবং এলাকার সমস্যা সমাধানে বাস্তবসম্মত পরিকল্পনা ভোটারদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচনে যিনিই নির্বাচিত হোন না কেন, তিনি যেন এলাকার রাস্তাঘাট ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ জনস্বার্থ সংশ্লিষ্ট কাজে কার্যকর ভূমিকা রাখেন।

পাশাপাশি নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং প্রার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপরও গুরুত্ব দিচ্ছেন সচেতন মহল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

১

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

৩

কয়রায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময়

৪

দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত

৫

৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

৭

চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার আইন হচ্ছে: আইজিপি

৮

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার বিরূপ মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন

৯

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

১০

পশ্চিম তীর হতে যাচ্ছে আরেকটি গাজা? ইসরায়েলি অভিযান শুরু

১১

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

১২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

১৩

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

১৪

The Climate Watch to deploy eight journalists at COP31

১৫

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

১৬

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

১৭

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

১৮

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, গ্রেপ্তার ২

১৯

যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

২০