বাংলাদেশ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৪ অক্টোবর ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

ডেস্ক রিপোর্ট: প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরা ইউনিটের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বিশ্বব্রহ্মাণ্ডে পৃথিবীই একমাত্র ভালোবাসার ঘর। তাই এর পরিবেশ ও প্রকৃতিকে আগলে রাখার দায়িত্ব সকলের। হৃদয়ের মমতা ও সংবেদনশীলতা দিয়ে প্রকৃতিকে ভালোবাসতে হবে।

সভায় পরিবেশ সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি নদ-নদী রক্ষা, দূষণ প্রতিরোধ এবং নিয়মিত বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরা ইউনিটের সভাপতি অ্যাড. মুনির উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী আবুল কালাম আজাদ।

বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, বিশিষ্ট চিকিৎসক ডা. সুশান্ত কুমার ঘোষ, অধ্যাপক পবিত্র মোহন দাস, প্রাণিবিদ্যার শিক্ষক অলিউর রহমান, নারী নেত্রী জোৎস্না দত্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু আফফান রোজ বাবু, লেখক সিদ্দিকুর রহমান, ব্যাংকার আব্দুর রহিম, অ্যাডভোকেট বদিউজ্জামান বাচ্চু, সাংবাদিক শহীদুল ইসলাম, মেহেদী হাসান শিমুল, সাবেক রোভার নাজমুল হক, পরিবেশ কর্মী গাজী আসাদ, সমাজকর্মী উম্মে ফোয়ারা প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরা ইউনিটের নতুন কমিটি ঘোষণা ও অনুমোদন করা হয়।

এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে অ্যাড. মুনির উদ্দীন ও মো: আব্দুস সামাদ পুননির্বাচিত হন।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো: অলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: নাজমুল হক, অর্থ সম্পাদক মো: আসাদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: হোসেন আলী, দপ্তর সম্পাদক মাশকুরা পারভীন মৌ, নারী বিষয়ক সম্পাদক উম্মে ফুয়ারা রানী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম শহিদুল ইসলাম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক এস এম সাজেদুল ইসলাম এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক অর্পন বসু।

সভায় বৃক্ষরোপণে ১০ম স্থান অর্জন করায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন প্রদত্ত পুরস্কার উপদেষ্টামণ্ডলীর হাতে তুলে দেয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

১

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

৩

কয়রায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময়

৪

দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত

৫

৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

৭

চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার আইন হচ্ছে: আইজিপি

৮

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার বিরূপ মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন

৯

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

১০

পশ্চিম তীর হতে যাচ্ছে আরেকটি গাজা? ইসরায়েলি অভিযান শুরু

১১

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

১২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

১৩

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

১৪

The Climate Watch to deploy eight journalists at COP31

১৫

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

১৬

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

১৭

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

১৮

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, গ্রেপ্তার ২

১৯

যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

২০