বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপির ইশতেহার: দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতার’ ঘোষণা

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুর্নীতি দমনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাষ্ট্রক্ষমতায় এলে কঠোর আইনগত ও পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছে দলটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে ঘোষিত বিএনপির নির্বাচনী ইশতেহার–২০২৬ এ এসব প্রতিশ্রুতি তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ইশতেহারে বলা হয়, ২০০১ সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের দায়িত্ব গ্রহণের পর বিএনপি সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে দেশকে ওই কলঙ্ক থেকে মুক্ত করে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের তথ্য অনুযায়ী, ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বাংলাদেশের দুর্নীতি সূচকে উন্নতি ঘটে।
বিএনপি জানায়, সরকার গঠন করলে দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি দমন আইন সংস্কার, উন্মুক্ত দরপত্র ব্যবস্থা, রিয়েল-টাইম অডিট, শক্তিশালী তথ্য অধিকার আইন এবং ডিজিটাল সেবা চালু করা হবে। ব্যবসা-বাণিজ্যে হয়রানি কমাতে ‘সিঙ্গেল-উইন্ডো ক্লিয়ারেন্স’ চালুর কথাও উল্লেখ করা হয়।

এ ছাড়া ন্যায়পাল নিয়োগ, সরকারি ব্যয় ও প্রকল্পে পারফরম্যান্স অডিট বাস্তবায়ন এবং বিগত ফ্যাসিস্ট আমলে পাচারকৃত অর্থ ফেরত আনতে পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশের অঙ্গীকার করা হয়েছে।

ইশতেহারে আরও বলা হয়, অন্যায় যে করে সে কোনো দলের নয়, সে শুধুই অন্যায়কারী। দেশ ও জনগণের স্বার্থে অন্যায়কারীদের আশ্রয় ও প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানানো হয়।

ইশতেহারে বলা হয়, জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণই হবে তাদের সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১০

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১১

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১২

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

১৩

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

১৪

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

১৫

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

১৬

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী

১৭

এমপি গাজী নজরুলের ঘটনায় যা বলছে জামায়াত

১৮

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল

১৯

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

২০
error: Content is protected !!