বাংলাদেশ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৪ অক্টোবর ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

উপকূলীয় প্রতিনিধি : মানবতার সেবা, সামাজিক সম্প্রীতি ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

জেলেখালি ভাই ভাই সংঘের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার।

জেলেখালি ভাই ভাই সংঘের সাধারণ সম্পাদক সাধন কুমার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুদ্দিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম ও সাংগঠনিক সম্পাদক কেএম হাবিবুর রহমানসহ উপজেলার অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য।

মিলনমেলায় বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

এসময় সমাজের অসহায় সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য গড়ে তোলার বিষয়টিও গুরুত্ব পায়।

সভাপতির বক্তব্যে কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য বলেন, স্বেচ্ছাসেবা শুধু একটি কাজ নয় এটি মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হলে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সব স্বেচ্ছাসেবী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃ-ত্যু

১

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

২

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

৩

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

৪

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

৫

কয়রায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময়

৬

দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত

৭

৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

৮

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

৯

চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার আইন হচ্ছে: আইজিপি

১০

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার বিরূপ মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন

১১

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

১২

পশ্চিম তীর হতে যাচ্ছে আরেকটি গাজা? ইসরায়েলি অভিযান শুরু

১৩

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

১৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

১৫

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

১৬

The Climate Watch to deploy eight journalists at COP31

১৭

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

১৮

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

১৯

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

২০