
সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক শেখ নুরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।
শনিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোকবার্তায় সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সিনিয়র সহসভাপতি এনছান বাহার বুলবুল, জুনিয়র সহসভাপতি শেখ কামরুজ্জামান মুকুল, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক প্রকাশকারীদের মধ্যে আরো রয়েছেন চেম্বার অব কমার্সের পরিচালক কাজী মনিরুজ্জামান মুকুল, মো. তাহমিদ সাহেদ চয়ন, শেখ আবুল বাশার পিয়ার, জি. এম. মনিরুল ইসলাম মিনি, মো. জাকির হোসেন লস্কর, সৈয়দ শাহিনুর আলী, আব্দুল্লাহ আল মামুন, আলহাজ শেখ মহাসিন, গোলাম আজম, দীনবন্ধু মিত্র, মো. জাহিদুল ইসলাম, মো. মশিউর রহমান, আসাদুজ্জামান সেলিম ও শেখ শাহীনুর রহমান বাবুসহ চেম্বারের কর্মকর্তা-কর্মচারীরা। প্রেসবিজ্ঞপ্তি

মন্তব্য করুন