বাংলাদেশ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৬ অক্টোবর ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় স্থানীয় কৃষক ও উৎপাদকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দেবহাটা উপজেলার তিনটি ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এসব গাছের চারা বিতরণ করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, ট্রেডক্রাফট এক্সচেঞ্জের কারিগরি সহযোগিতায় এবং উপজেলা কৃষিপণ্য উৎপাদন সমবায় সমিতি লিমিটেড ও বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) বাস্তবায়িত SWABOL প্রকল্পের আওতায় উপজেলা এফএসএফসিএসও (FSFCSO) কর্তৃক এলএফওর (LFO) ৯০০ সদস্যের মাঝে একটি করে কদবেল, একটি মেহগনি ও দুটি আমগাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণকালে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আহমাদ সাঈদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আলাউর রহমান সিদ্দিকী, বেডসের মাঠ সমন্বয়কারী মুরতাজুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক হোসেন ও রবিউল ইসলাম এবং দেবহাটা উপজেলা কৃষিপণ্য উৎপাদন সমবায় সমিতির সভাপতি আব্দুল হামিদ।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে কৃষক ও উৎপাদকদের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ বাড়বে এবং পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা

১

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

২

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

৩

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

৪

ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা?

৫

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

৬

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

৭

বাংলাদেশে উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী

৮

ভূমিকম্পে কেঁপে উঠল এশিয়ার দুই দেশ

৯

দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

১০

সুন্দরবনের পথে পথে জীবনের নানা গল্প || সুলতান শাহাজান

১১

মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির

১২

ভারতীয় গোয়েন্দার সাথে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, দাবি রাশেদ খাঁনের

১৩

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

১৪

ক্রস যদি প্রয়োজন হয়, সরকার যদি এলাও করে, সেটাই করবো: আইজিপি

১৫

ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

১৬

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

সাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবি

১৮

শ্যামনগরে নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৯

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

২০