বাংলাদেশ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৬ অক্টোবর ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে অবহেলা ও চিকিৎসা না দেওয়ার অভিযোগে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ পাঠানো হয়েছে।

সম্প্রতি কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ অভিযোগ জানানো হয়।

গত ২৪ অক্টোবর খুলনার সিভিল সার্জনের কাছে পাঠানো ওই চিঠির অনুলিপি স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এবং কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিটে আড়াই মাস বয়সী মুমূর্ষু শিশু জ্বর ও খিঁচুনি নিয়ে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসে। এ সময় দায়িত্বে থাকা এসএসিএমও আব্দুল্লাহ আল মামুন শিশুটিকে দেখেন। অভিযোগ অনুযায়ী, শিশুটির অবস্থা গুরুতর হলেও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি। এমনকি শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট চিকিৎসককে অবহিত না করার অভিযোগও করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, প্রায় ৩০ মিনিট পর শিশুটির অবস্থার অবনতি হলে তাকে জরুরি বিভাগে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক ডা. তামান্না খাতুন শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির স্বজন ও বিভিন্ন গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ওই চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ আগেও রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

তবে শুধুমাত্র উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) আব্দুল্লাহ আল মামুনকে নয়, সিডিউল অনুযায়ী যেসকল ডাক্তারদের জরুরী বিভাগে দায়িত্ব পালনের কথা ছিল তাদের বিষয়েও তদন্ত করে দায়িত্ব অবহেলার বিষয়টি খতিয়ে দেখার আহবান জানিয়েছেন শিশু মুয়াজের পরিবার ও স্থানীরা।

এ বিষয়ে অভিযুক্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) আব্দুল্লাহ আল মামুনের মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভাব হয়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম বলেন, শিশু মুয়াজের মৃত্যুর ঘটনায় তদন্ত করে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) আব্দুল্লাহ আল মামুনের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা

১

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

২

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

৩

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

৪

ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা?

৫

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

৬

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

৭

বাংলাদেশে উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী

৮

ভূমিকম্পে কেঁপে উঠল এশিয়ার দুই দেশ

৯

দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

১০

সুন্দরবনের পথে পথে জীবনের নানা গল্প || সুলতান শাহাজান

১১

মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির

১২

ভারতীয় গোয়েন্দার সাথে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, দাবি রাশেদ খাঁনের

১৩

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

১৪

ক্রস যদি প্রয়োজন হয়, সরকার যদি এলাও করে, সেটাই করবো: আইজিপি

১৫

ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

১৬

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

সাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবি

১৮

শ্যামনগরে নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৯

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

২০