
ডেস্ক রিপোর্ট: দেশে সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪৬৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা ১ হাজার ১২৯। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫৫২ জনে। আর নিশ্চিত হাম হয়েছে ২৩ হাজার ৪৭৮ জনের।

মন্তব্য করুন