
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আমান উল্লাহ বিশ্বাস ওরফে সেফ (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আমান উল্লাহ (সেফ) উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মাছুম বিশ্বাসের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাত ৯টার দিকে ফকরাবাদ গ্রামের এক নারীর বসতঘরে প্রবেশ করে বাতি নিভিয়ে দেন মো. আমান উল্লাহ বিশ্বাস। এ সময় ওই নারী শয়নকক্ষে বসে ছিলেন। এ সুযোগে তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করা হয়। এসময় ভুক্তভোগীর ডাকচিৎকারে অভিযুক্ত পালিয়ে যান।
এ ঘটনায় সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী। পরে মামলাটি রেকর্ড করা হয়।
মামলা রুজুর পর পুলিশ মো. আমান উল্লাহ বিশ্বাসকে গ্রেপ্তার করে।

মন্তব্য করুন