বাংলাদেশ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বসতভিটা নিয়ে বিরোধের জেরে শ্যামনগরে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৩

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বসতভিটা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন আহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ইছাকুড় গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

আহত হাফেজ হাবিবুল্লাহ দাবি করেন, একই গ্রামের মৃত নুর আলী গাজীর ছেলে আকবর হোসেন ও করিম বক্সের ছেলে রবিউল ইসলামের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। সোমবার দুপুরে তাঁর সম্পত্তিতে জোর করে মাটি কেটে ও গাছপালার ক্ষতি করে রাস্তা তৈরির চেষ্টা করা হয়। তিনি বাধা দিতে গেলে ওই দুজনসহ একই এলাকার জামিরুল, করিম বক্স, ইব্রাহিম, করিমন, আয়েশাসহ ১০-১২ জন দা, কুড়াল, রড ও বাঁশের লাঠি নিয়ে তাঁর ওপর হামলা চালান।

হাবিবুল্লাহর অভিযোগ, তাঁর মা ঠেকাতে এলে তাঁকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। হামলায় তিনি নিজে এবং বেড়াতে আসা তাঁর খালাতো ভাইও আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অন্য পক্ষের আহত আকবর হোসেন বলেন, তাঁদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার দুপুরে হাবিবুল্লাহ তাঁর ওপর হামলা চালান। তিনি আহত হয়ে পড়ে গেলে পরিবারের লোকজন ও স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানিয়েছেন, এঘটনায় এখনো কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে অতিরিক্ত মদ পান, ৪ দিন পর কিশোরের মৃত্যু

১

বসতভিটা নিয়ে বিরোধের জেরে শ্যামনগরে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৩

২

ঘূর্ণিঝড় অর্ণব: মঙ্গলবার রাত থেকে পশ্চিমবঙ্গে দুর্যোগ

৩

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

৪

ডি-থ্রি ট্রফির নিলাম: একনজরে ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

৫

আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

৬

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা

৭

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

৮

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

১০

ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা?

১১

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১২

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

১৩

বাংলাদেশে উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৪

ভূমিকম্পে কেঁপে উঠল এশিয়ার দুই দেশ

১৫

দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

১৬

সুন্দরবনের পথে পথে জীবনের নানা গল্প || সুলতান শাহাজান

১৭

মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির

১৮

ভারতীয় গোয়েন্দার সাথে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, দাবি রাশেদ খাঁনের

১৯

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

২০