বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৮ নভেম্বর ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জে রাতের আঁধারে জেলা বিএনপির কার্যালয়ে ১৯ নভেম্বর লকডাউনের সমর্থনে ব্যানার টাঙিয়ে দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। একই দিনে জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর এবং সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবে মিল্লাত মুন্না ও জেলা ছাত্রলীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসব ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে ‌‌আওয়ামী লীগ ঘোষিত ৮ দফা বাস্তবায়নের দাবিতে লকডাউনের সমর্থনে শহরের ইবি রোডে জেলা বিএনপির কার্যালয়ে ব্যানার টাঙিয়ে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ওই ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এদিন বিকেলে শহরের এস এস রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।

এ সময় কার্যালয়ের ভেতরে অগ্নিসংযোগও করা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষুব্ধ জনতা সেখান সরে যায়।
এদিকে ভাইরাল হওয়া অপর এক ভিডিওতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়িতে আগুন দেওয়ার দৃশ্য দেখা যায়। তবে কে বা কারা আগুন দিয়েছে সেটা জানা যায়নি। এ ঘটনার জন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে দায়ী করে পোস্ট দিচ্ছেন।

সন্ধ্যার দিকে সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন দেওয়ার সেই ভিডিও ভাইরাল হয়েছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ভাইরাল হওয়া ভিডিওতে দেখেছি আমাদের দলীয় কার্যালয়ে রাতের অন্ধকারে ব্যানার লাগাতে। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন কেউ ব্যানার টানিয়ে তা ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিলেই সেটা রাজনীতি হয় না। এগুলো ছেঁচড়া চোরের মতো কাজ।

বিকেলে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের অফিস ভাঙচুরের বিষয়টি আমাদের জানা নেই। বিএনপি এ ধরনের কর্মকাণ্ডে বিশ্বাসী নয়। বর্তমান সারাদেশে আওয়ামী লীগ নাশকতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যার কারণে সারাদেশের মতো সিরাজগঞ্জের মানুষও বিক্ষুব্ধ। যারা ২০২৪ সালের আগস্টে স্বৈরাচার বিদায় করেছিল সেই বিক্ষুব্ধ ছাত্র-জনতাই আওয়ামী লীগ অফিস ভাঙচুর করছে। এর সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, আওয়ামী লীগ অফিস ভাঙচুর করতে এসেছিল বিক্ষুব্ধ জনতা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিবৃত্ত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

২

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

৩

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

৪

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

৫

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

৬

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

৭

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

৮

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

৯

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১০

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

১১

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

১২

সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

১৩

জরিমানা ছাড়াই অনলাইনে যেভাবে রিটার্ন দাখিল করা যাবে জানালো এনবিআর

১৪

‘ক্লিক ফর পিস’ প্রতিযোগিতায় প্রথম হলো মাহফুজের ছবি

১৫

শুটিংয়ে অংশ নিতে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি

১৬

মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা, নিলামের আগে বড় পরিবর্তন আইপিএলে

১৭

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ, পঞ্চম অধিবেশনের আগেই চালুর সিদ্ধান্ত

১৮

প্রবল হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

১৯

প্রথম উইকেটকিপার হিসেবে লিটন দাসের বিশ্বরেকর্ড

২০