
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।
দেবহাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমির সিদ্দিকীর সভাপতিত্বে এবং মাস্টার রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওলিউর ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল প্রমুখ।
প্রতিযোগিতার প্রথম দিনে ব্যাডমিন্টন ইভেন্ট অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে অন্যান্য ইভেন্টের প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন