বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৮ নভেম্বর ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘ক্লিক ফর পিস’ প্রতিযোগিতায় প্রথম হলো মাহফুজের ছবি

ডেস্ক রিপোর্ট: ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানবিকতা, ভালোবাসা ও সম্প্রীতির এক অনন্য দৃশ্য ক্যামেরাবন্দি করে ‘ক্লিক ফর পিস’ ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন সাতক্ষীরার আলোকচিত্রী মাহফুজ আহমেদ।

তাঁর ছবির শিরোনাম ‘আশীর্বাদের নেই কোনো ধর্ম: পিতৃস্নেহে বাঁধা অটুট সম্প্রীতি’।

সনাতন ধর্মাবলম্বীদের একটি বিয়ের অনুষ্ঠানে একজন মুসলিম প্রবীণ ব্যক্তি নববধূর মাথায় হাত রেখে আশীর্বাদ করার দৃশ্য ধারণ করে প্রথম স্থান অর্জন করেন তিনি।

ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও স্নেহ, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার দৃশ্য সামাজিক সম্প্রীতির এক অসাধারণ বার্তা তুলে ধরেন মাহফুজ আহমেদ।

তার আলোকচিত্রে ফুটে উঠেছে বাংলাদেশের অসাম্প্রদায়িক সংস্কৃতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিচ্ছবি।

অ্যাকশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় অ্যাক্টিভিস্টা সাতক্ষীরার উদ্যোগে সিডো সংস্থা ‘ক্লিক ফর পিস’ ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করে।

বুধবার (১৮ নভেম্বর) সাতক্ষীরার সিডো কার্যালয়ে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মাহফুজ আহমেদের হাতে পুরস্কার তুলে দেন প্রকল্প সমন্বয়কারী মো. তৌহিদুজ্জামান তৌহিদ, অ্যাকশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর নয়ন হোসেন এবং প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার।

এছাড়া এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন শাহিদ হাসান, তৃতীয় আরাফাত হোসেন এবং চতুর্থ স্থান অধিকার করেন শহিদ হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

২

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

৩

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

৪

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

৫

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

৬

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

৭

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

৮

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

৯

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১০

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

১১

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

১২

সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

১৩

জরিমানা ছাড়াই অনলাইনে যেভাবে রিটার্ন দাখিল করা যাবে জানালো এনবিআর

১৪

‘ক্লিক ফর পিস’ প্রতিযোগিতায় প্রথম হলো মাহফুজের ছবি

১৫

শুটিংয়ে অংশ নিতে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি

১৬

মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা, নিলামের আগে বড় পরিবর্তন আইপিএলে

১৭

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ, পঞ্চম অধিবেশনের আগেই চালুর সিদ্ধান্ত

১৮

প্রবল হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

১৯

প্রথম উইকেটকিপার হিসেবে লিটন দাসের বিশ্বরেকর্ড

২০