বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৮ নভেম্বর ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শুটিংয়ে অংশ নিতে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি

ডেস্ক রিপোর্ট: ঢাকায় এসেছেন বলিউডের পরিচিত খল অভিনেতা মুকেশ ঋষি। এমডি ইকবালের পরিচালনায় নির্মিতব্য ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বুধবার (১৮ নভেম্বর) মুম্বাই থেকে ঢাকায় এসে পৌঁছান তিনি।

বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সিনেমাটির প্রযোজক। আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি।

এতে খলচরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। শুটিংয়ে অংশ নিতে উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে যাওয়ার কথা রয়েছে তার।
নব্বইয়ের দশক থেকে বলিউডে খলনায়ক হিসেবে পরিচিতি পান মুকেশ ঋষি। শক্তিশালী শারীরিক গঠন, গম্ভীর কণ্ঠস্বর ও পর্দায় ভয়ংকর উপস্থিতির কারণে আলাদা জায়গা তৈরি করেছেন তিনি।

তবে তার অভিনয়জীবন শুধু হিন্দি সিনেমায় সীমাবদ্ধ নয়। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেতা।

অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ। সালমান খানের সঙ্গে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’।

এ ছাড়া আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করে প্রশংসা পান তিনি। ‘গুন্ডা’ সিনেমার বুল্লা চরিত্রটিও দর্শকের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে তাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

২

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

৩

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

৪

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

৫

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

৬

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

৭

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

৮

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

৯

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১০

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

১১

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

১২

সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

১৩

জরিমানা ছাড়াই অনলাইনে যেভাবে রিটার্ন দাখিল করা যাবে জানালো এনবিআর

১৪

‘ক্লিক ফর পিস’ প্রতিযোগিতায় প্রথম হলো মাহফুজের ছবি

১৫

শুটিংয়ে অংশ নিতে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি

১৬

মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা, নিলামের আগে বড় পরিবর্তন আইপিএলে

১৭

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ, পঞ্চম অধিবেশনের আগেই চালুর সিদ্ধান্ত

১৮

প্রবল হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

১৯

প্রথম উইকেটকিপার হিসেবে লিটন দাসের বিশ্বরেকর্ড

২০