বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৮ নভেম্বর ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জরিমানা ছাড়াই অনলাইনে যেভাবে রিটার্ন দাখিল করা যাবে জানালো এনবিআর

ডেস্ক রিপোর্ট: অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে ই-ভ্যাট সিস্টেমের সার্ভার জটিলতার কারণে নির্ধারিত সময়ে রিটার্ন জমা দিতে না পারা করদাতারা আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো ধরনের সুদ ও জরিমানা ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করে এনবিআর। মঙ্গলবার (১৭ নভেম্বর) আদেশটি সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত বিশেষ আদেশে বলা হয়, গত ১৫ নভেম্বর থেকে ই-ভ্যাট সিস্টেমে একই সময়ে ব্যবহারকারীর (কনকারেন্ট ইউজার) সংখ্যা অত্যধিক বেড়ে যাওয়ায় সার্ভারে জটিলতা দেখা দেয়। এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর মাসের কর রিটার্ন দাখিলের কার্যক্রম ব্যাহত হয়।

এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে রিটার্ন জমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় এনবিআর।

নতুন নির্দেশনা অনুযায়ী, করদাতারা আগামী ২২ নভেম্বর পর্যন্ত অনলাইনে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন। এই বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো সুদ বা জরিমানা দিতে হবে না।

রিটার্ন জমা দেবেন যেভাবে

করদাতাদের অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন অনলাইনে ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে দাখিল করতে হবে। এ জন্য নির্ধারিত সময়ের মধ্যে ই-ভ্যাট সিস্টেমে প্রবেশ করে রিটার্ন জমার কার্যক্রম সম্পন্ন করতে হবে। আগামী ২২ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলেই এ ক্ষেত্রে কোনো সুদ বা জরিমানা প্রযোজ্য হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

২

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

৩

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

৪

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

৫

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

৬

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

৭

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

৮

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

৯

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১০

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

১১

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

১২

সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

১৩

জরিমানা ছাড়াই অনলাইনে যেভাবে রিটার্ন দাখিল করা যাবে জানালো এনবিআর

১৪

‘ক্লিক ফর পিস’ প্রতিযোগিতায় প্রথম হলো মাহফুজের ছবি

১৫

শুটিংয়ে অংশ নিতে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি

১৬

মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা, নিলামের আগে বড় পরিবর্তন আইপিএলে

১৭

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ, পঞ্চম অধিবেশনের আগেই চালুর সিদ্ধান্ত

১৮

প্রবল হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

১৯

প্রথম উইকেটকিপার হিসেবে লিটন দাসের বিশ্বরেকর্ড

২০