বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৮ নভেম্বর ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ, সম্প্রসারণ ও পরিচিতকরণের উদ্দেশ্যে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা অনুষ্ঠিত হয়েছে।

মেলায় সাতটি স্টলে ১২৮ প্রজাতির অচাষকৃত শাক ও ঔষধি উদ্ভিদ প্রদর্শন করেন গ্রামীণ নারীরা।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলার দক্ষিণ বড়কুপট গ্রামে স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় প্রদর্শিত শাক-লতা-পাতার পরিচিতি, পুষ্টিগুণ, ঔষধি ব্যবহার ও পরিবেশগত গুরুত্ব দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়।

মেলায় স্টল দেওয়া সুজাতা মণ্ডল বলেন, দক্ষিণ বড়কুপট গ্রামের চারপাশে লবণাক্ত পানি। একদিকে লোনা পানির চিংড়ি ঘের ও কাঁকড়ার প্রকল্প, অন্যদিকে খোলপেটুয়া নদী। এখানকার মাটি, পানি ও বাতাসেও লবণাক্ততার প্রভাব রয়েছে। ফলে আগের মতো সব ধরনের শাকসবজি ও উদ্ভিদ এখন আর জন্মায় না। আমরা বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে যেখানে এখনো মিঠাপানির আধার রয়েছে, সেখান থেকে এসব শাক-পাতা সংগ্রহ করেছি। এলাকায় মিঠাপানির পুকুর ও জলাধার সংরক্ষণ করা গেলে এসব উপকারী শাক-পাতা সহজেই সংরক্ষণ ও চাষ করা সম্ভব হবে। পাশাপাশি মানুষের পুষ্টিচাহিদা পূরণেও এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মেলায় এককভাবে সর্বাধিক ১২৮ প্রজাতির কুড়িয়ে পাওয়া উদ্ভিদ প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করেন অর্চনা রানী। দ্বিতীয় হন অলি রানী এবং তৃতীয় স্থান অর্জন করেন মালতি রানী।

মেলায় আটুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন বৈদ্যের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, কর্মসূচি কর্মকর্তা বিশ্বজিৎ মণ্ডল, প্রকল্প কর্মকর্তা আলিমুজ্জামান, সমাজসেবক গৌতম মণ্ডল, মাঠকর্মী দেবদাস মণ্ডল, সাইদুল ইসলাম প্রমুখ।

পুরস্কার বিতরণকালে নারী উন্নয়ন সংগঠনের নেত্রী পারুল রানী বলেন, আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা উপলব্ধি করতে পারছি, আমাদের এলাকা থেকে কত ধরনের শাক-লতা-পাতার বৈচিত্র্য হারিয়ে গেছে। একসময় বাড়ির আশপাশেই এসব শাক সহজে পাওয়া যেত। কিন্তু অতিরিক্ত লবণাক্ততার কারণে এখন অনেক উদ্ভিদ আর জন্মায় না।

অনুষ্ঠানের সভাপতি স্বপন বৈদ্য বলেন, উপকূলের মানুষ প্রতিনিয়ত নানা প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে টিকে আছি। লবণাক্ততা বৃদ্ধির ফলে আমাদের প্রাণবৈচিত্র্য, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর প্রভাব পড়ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও জীবিকায়। আজকের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম বিলুপ্তপ্রায় অনেক অচাষকৃত শাক ও উদ্ভিদ একসঙ্গে দেখার পাশাপাশি সেগুলোর গুণাগুণ সম্পর্কেও জানতে পারছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

২

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

৩

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

৪

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

৫

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

৬

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

৭

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

৮

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

৯

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১০

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

১১

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

১২

সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

১৩

জরিমানা ছাড়াই অনলাইনে যেভাবে রিটার্ন দাখিল করা যাবে জানালো এনবিআর

১৪

‘ক্লিক ফর পিস’ প্রতিযোগিতায় প্রথম হলো মাহফুজের ছবি

১৫

শুটিংয়ে অংশ নিতে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি

১৬

মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা, নিলামের আগে বড় পরিবর্তন আইপিএলে

১৭

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ, পঞ্চম অধিবেশনের আগেই চালুর সিদ্ধান্ত

১৮

প্রবল হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

১৯

প্রথম উইকেটকিপার হিসেবে লিটন দাসের বিশ্বরেকর্ড

২০