বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৮ নভেম্বর ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে নগরীর বিভিন্ন বাস কাউন্টার থেকে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সোনাডাঙ্গা বাস টার্মিনাল ও রয়্যাল মোড়ের কাউন্টারে গিয়ে তারা সাইনবোর্ডে কালি দিয়ে নাম মুছে দেন। কোথাও ব্যানার-ফেস্টুন ঘুরিয়ে দেওয়া হয়, আবার কোথাও কালো কাপড় দিয়ে নাম ঢেকে রাখা হয়।

এ সময় তারা ঘোষণা দেন, খুলনায় টুঙ্গিপাড়া নামের কোনো কাউন্টার থাকতে দেওয়া হবে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে একদল যুবক আওয়ামী লীগবিরোধী স্লোগান দিয়ে কাউন্টারগুলোতে প্রবেশ করেন।

পরে সাইনবোর্ড থেকে টুঙ্গিপাড়া লেখা অংশ মুছে দেন। রয়্যাল মোড়ের কাউন্টারে কালি না থাকায় কাপড় দিয়ে লেখাটি ঢেকে দেওয়া হয়।

তাদের মধ্যে মহানগর ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন।

এর আগে গত ১৬ নভেম্বর নগরীর ফুলবাড়িগেট এলাকার একটি কাউন্টার থেকেও টুঙ্গিপাড়া শব্দটি মুছে দেন যুবদল নেতাকর্মীরা।

এদিকে গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় বুধবার বিকেল থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাসের শিডিউল বাতিল করেন পরিবহন মালিকরা। সন্ধ্যায় সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ফাল্গুনী, সৌদিয়া, ইমাদ ও টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাউন্টার বন্ধ। গ্রিনলাইন ও ঈগল পরিবহনের কাউন্টার খোলা থাকলেও বাস ছাড়েনি। এনা পরিবহনের কাউন্টার খোলা থাকলেও টিকিট বিক্রি বন্ধ ছিল। তবে লোকাল বাস চলাচল স্বাভাবিক ছিল।

রয়্যাল পরিবহনের একটি বাস আরীচা হয়ে ঢাকার উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। বাসটির এক কর্মী জানান, যাত্রীদের প্রয়োজন বিবেচনায় ঝুঁকি নিয়েই বিকল্প পথে বাস ছাড়ছেন তারা। গোপালগঞ্জে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের আশঙ্কায় মালিকরা গাড়ি বের করতে চাইছেন না।

সোনাডাঙ্গা ফাল্গুনী পরিবহনের কাউন্টার ম্যানেজার আবিদ হাসান জানান, বুধবার সকালে তাদের দুটি বাস ছেড়ে গেলেও বিকেলের বাসগুলো ছাড়েননি। বৃহস্পতিবারের শিডিউল থাকলেও পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।

টুঙ্গিপাড়া এক্সপ্রেসের এক সুপারভাইজার শহিদুল ইসলাম জানান, অবরোধের কারণে বৃহস্পতিবার তাদের সব বাস চলাচল বন্ধ থাকবে। কাউন্টারের সাইনবোর্ড থেকে টুঙ্গিপাড়া নাম মুছে ফেলা হয়েছে। মূল প্রতিষ্ঠান করিম মোটরসের নাম থাকলেও টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নাম ঢেকে দেওয়া হয়েছে।

তবে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কাউন্টার থেকে নাম মুছে ফেলার বিষয়টি তার জানা নেই। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাস চলাচল বন্ধের বিষয়েও পুলিশের কাছে কোনো তথ্য নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

২

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

৩

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

৪

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

৫

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

৬

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

৭

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

৮

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

৯

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১০

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

১১

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

১২

সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

১৩

জরিমানা ছাড়াই অনলাইনে যেভাবে রিটার্ন দাখিল করা যাবে জানালো এনবিআর

১৪

‘ক্লিক ফর পিস’ প্রতিযোগিতায় প্রথম হলো মাহফুজের ছবি

১৫

শুটিংয়ে অংশ নিতে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি

১৬

মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা, নিলামের আগে বড় পরিবর্তন আইপিএলে

১৭

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ, পঞ্চম অধিবেশনের আগেই চালুর সিদ্ধান্ত

১৮

প্রবল হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

১৯

প্রথম উইকেটকিপার হিসেবে লিটন দাসের বিশ্বরেকর্ড

২০