বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৮ নভেম্বর ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় শিশু পাচার ও যৌন শোষণ প্রতিরোধে থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকর করার লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দেবহাটা মডেল মসজিদ কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

রাইটস যশোরের বাস্তবায়নে এবং দ্য ফ্রিডম ফান্ডের কারিগরি ও আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন।

সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুসফিয়াতুন নাহার এবং দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।

রাইটস যশোরের পক্ষে বক্তব্য দেন প্রকল্প কর্মকর্তা মো. আতিকুর রহমান।

বিষয়ভিত্তিক উপস্থাপনা ও সভার সার্বিক সমন্বয় করেন প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সোশ্যাল মোবিলাইজার মাধবী রানী।

সভায় বক্তারা শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে পুলিশের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি র‍্যাপিড রেসপন্স স্কোয়াডের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুদের শনাক্তকরণ, স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং পাচার ও শোষণের শিকার শিশুদের প্রয়োজনীয় সেবা ও সুরক্ষার আওতায় আনার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

২

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

৩

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

৪

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

৫

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

৬

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

৭

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

৮

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

৯

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১০

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

১১

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

১২

সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

১৩

জরিমানা ছাড়াই অনলাইনে যেভাবে রিটার্ন দাখিল করা যাবে জানালো এনবিআর

১৪

‘ক্লিক ফর পিস’ প্রতিযোগিতায় প্রথম হলো মাহফুজের ছবি

১৫

শুটিংয়ে অংশ নিতে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি

১৬

মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা, নিলামের আগে বড় পরিবর্তন আইপিএলে

১৭

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ, পঞ্চম অধিবেশনের আগেই চালুর সিদ্ধান্ত

১৮

প্রবল হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

১৯

প্রথম উইকেটকিপার হিসেবে লিটন দাসের বিশ্বরেকর্ড

২০