বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৯ নভেম্বর ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনকে রাজ‌নৈ‌তিক ট‌্যাগ দি‌য়ে মধ্যরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে চাঁদা দাবি, মারধর, মাইক্রোবাসে তুলে অপহরণের চেষ্টা এবং তার বসতবাড়িতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র। একইসাথে ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিকের বৃদ্ধ বাবাকে গ্রেপ্তা‌রের ঘটনায় গভীর শঙ্কা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের আটির উপর গ্রামে দৈনিক আমাদের সময়-এর শ্যামনগর প্রতিনিধি, মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরস-এর উপকূলীয় প্রতিনিধি এবং সাতক্ষীরার সকাল-এর শ্যামনগর ব্যুরো প্রধান বিলাল হোসেনের ওপর ক্ষমতাসীন দ‌লের কতিপয় নেতাকর্মীর নেতৃত্বে যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা স্বাধীন সাংবাদিকতা ওপর সরাসরি আঘাত এবং সরকা‌রের নির্বাচনী প্রতিশ্রু‌তির লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো সাংবাদিকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা প্রচলিত আইন ও প্রেস কাউন্সিলের মাধ্যমে নিষ্পত্তি করার সুযোগ রয়েছে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে হামলা চালানো তৃণমূলে কর্মরত সাংবাদিকদের চরম নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দিচ্ছে। অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিক বিলাল হোসেন ও তার পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ (বাংলাদেশের খবর/বাংলাদেশ নিউজ), সাধারণ সম্পাদক আহসান রাজীব (এখন টিভি/জাগোনিউজ), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (এনপিবি নিউজ/দ্য ডেইলি ক্যাম্পাস), নির্বাহী সদস্য (অর্থ) এসএম বিপ্লব হোসেন (মানবজমিন), নির্বাহী সদস্য (দপ্তর) এসএম জিন্নাহ (এনটিভি), শামীম পারভেজ (বৈশাখী টিভি), মোশারফ হোসেন (কালের কণ্ঠ), কৃষ্ণ ব্যানার্জি (প্রতিদিনের বাংলাদেশ ও নাগরিক টিভি), ইমতিয়াজ উদ্দিন (প্রথম আলো), আসাদুজ্জামান সরদার (বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন), রাহাত রাজা (গ্লোবাল টিভি), মোজাহিদুল ইসলাম (যুগান্তর), হাবিবুর রহমান সোহাগ (স্বদেশ প্রতিদিন), রিজাউল করিম (দ্য এডিটরস), শহীদুজ্জামান শিমুল (রানার), নাজমুস সাহাদাৎ জাকির (খবরের কাগজ/চ্যানেল ওয়ান), ইব্রাহিম খলিল (ঢাকা পোস্ট), মিলন রুদ্র (টাইমস টুডে/ভয়েস অব টাইগার), মৃত্যুঞ্জয় রায় অপূর্ব (বার্তা২৪), আলী মুক্তাদা হৃদয় (হৃদয় বার্তা) ও তানজির কচি (বাংলানিউজ)। প্রেস বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক বিলালকে অপহরণ চেষ্টার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর উদ্বেগ

১

বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ

২

কলারোয়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দা‌য়ে যুব‌কের যাবজ্জীবন কারাদণ্ড

৩

সাতক্ষীরার সাত উপজেলার কোন ইউনিয়নে কবে ভোট?

৪

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

৫

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

৬

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

৭

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

৮

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

৯

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

১০

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

১১

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

১৩

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৫

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

১৬

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

১৭

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১৯

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

২০