
ডেস্ক রিপোর্ট: ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষিত পাঁচ ধাপের তালিকা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ তালিকা ধরে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
তালিকা অনুযায়ী, প্রথম ধাপে সাতক্ষীরা সদর উপজেলার বাশদহা, বৈকারী, ঘোনা, শিবপুর, কুশখালী, ভোমরা, লাবসা, বল্লী, ঝাউডাঙ্গা, ফিংড়ী, ধুলিহর, ব্রহ্মরাজপুর ও আগরদাড়ী এবং দেবহাটা উপজেলার দেবহাটা, কুলিয়া, পারুলিয়া, সখিপুর ও নওয়াপাড়া ইউনিয়নে ২১ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি কালিগঞ্জের কৃষ্ণনগর, বিষ্ণুপুর, চাম্পাফুল, দক্ষিণ শ্রীপুর, কুশুলিয়া, নলতা, তারালী, ভাড়াশিমলা, মথুরেশপুর, ধলবাড়িয়া, রতনপুর ও মৌতলা ইউনিয়ন এবং শ্যামনগরের কাশিমাড়ী, নুরনগর, কৈখালী, রমজাননগর, মুন্সীগঞ্জ, বুড়িগোয়ালিনী, আটুলিয়া পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নে এবং আশাশুনির শোভনালী,
বুধহাটা, কুল্যা, দরগাহপুর, বড়দল, আশাশুনি, শ্রীউলা, খাজরা, আনুলিয়া, প্রতাপনগর ও কাদাকাটি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।
তৃতীয় ধাপে ২৯ এপ্রিল তালার ধানদিয়া, সরুলিয়া, নগরঘাটা, কুমিরা, তেতুলিয়া, তালা, ইসলামকাটি, মাগুরা, খলিসখালী, খেশরা, জালালপুর ও খলিলনগর ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।
চতুর্থ ধাপে ১৩ মে কলারোয়া উপজেলার জয়নগর, জালালাবাদ, কয়লা, লাঙ্গলঝাড়া, কেড়াগাছি, সোনাবাড়িয়া, চন্দনপুর, কেরালকাতা, হেলাতলা, কুশোডাঙ্গা, যুগেখালী ও দেয়াড়া ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন