
আমাদের সময় এর শ্যামনগর উপজেলা প্রতিনিধি ও দ্য এডিটরস এর উপকূলীয় প্রতিনিধি বিলাল হোসেনকে মধ্যরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ চেষ্টায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, কারো বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ থাকলে আইনের সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে নাগরিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু একজন নাগরিকের বাড়িতে মধ্যরাতে সংঘবদ্ধ কিছু ব্যক্তি হামলা চালিয়ে মব ভায়োলেন্স করবে, এটি গ্রহণযোগ্য নয়। প্রেসবিজ্ঞপ্তি

মন্তব্য করুন