বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৯ নভেম্বর ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিল্পকলা চত্বরে ‘উদ্যোক্তা মেলা ২০২৬’ শুরু

ডেস্ক রিপোর্ট: মানবপাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসন, উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা এবং তাঁদের উৎপাদিত পণ্য ও সেবার বাজার সম্প্রসারণের লক্ষ্যে সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-২০২৬’ শুরু হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিসিক-সাতক্ষীরার সহযোগিতায় এবং সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় অগ্রগতি সংস্থা এই মেলার আয়োজন করে।

বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।

আশ্বাস প্রকল্পের প্রকল্প পরিচালক ও উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ দীপ্তা রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব দাশ, বিসিকের উপব্যবস্থাপক গৌরব দাস ও উদ্যোক্তা রেহেনা পারভীন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুরে ব্যবসায়িক যোগাযোগ, বাজার সংযোগ এবং উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা ও সফলতার গল্প নিয়ে দুটি বিশেষ মতবিনিময় ও শিখন সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, প্রশিক্ষণ ও পুঁজি পেয়ে মানবপাচারের শিকার অনেকেই হস্তশিল্প, সেলাই, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি ও প্রাণিসম্পদ খাতে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছেন। তবে বৃহত্তর বাজারের সঙ্গে সংযোগ ও নেটওয়ার্কিংয়ের ঘাটতি তাঁদের অগ্রগতির পথে বড় চ্যালেঞ্জ। সেই সংকট কাটিয়ে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ক্রেতা এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির লক্ষ্যেই এ আয়োজন।

মেলায় খুলনা ও সাতক্ষীরা জেলার মানবপাচারের শিকার নারী ও পুরুষ উদ্যোক্তাদের পাশাপাশি মহিলা বিষয়ক অধিদপ্তর, বিসিক এবং বেসরকারি খাতের উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। মেলায় মোট ১৯টি স্টল বসেছে।

অনুষ্ঠান পরিচালনা করেন উইনরক ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার (বিজনেস ডেভেলপমেন্ট) সাদিয়া ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এডাব সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা

১

শিল্পকলা চত্বরে ‘উদ্যোক্তা মেলা ২০২৬’ শুরু

২

কালিগঞ্জে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৩

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

৪

সাংবাদিক বিলালকে অপহরণ চেষ্টার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর উদ্বেগ

৫

বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ

৬

কলারোয়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দা‌য়ে যুব‌কের যাবজ্জীবন কারাদণ্ড

৭

সাতক্ষীরার সাত উপজেলার কোন ইউনিয়নে কবে ভোট?

৮

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

৯

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

১০

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

১১

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

১২

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

১৩

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

১৪

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

১৫

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

১৬

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

১৭

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৯

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

২০