
শ্যামনগর প্রতিনিধি: জগদ্ধাত্রী পূজা উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাড. আব্দুস সালাম খান।
মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তিনি উপজেলার একাধিক মণ্ডপ পরিদর্শনে যান। প্রতিটি মণ্ডপে গিয়ে তিনি পূজার্থী ও ভক্ত-অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আব্দুস সালাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মণ্ডপ পরিদর্শনের সময় তিনি বলেন, জগদ্ধাত্রী পূজা এ অঞ্চলের হাজার বছরের ঐতিহ্যের অংশ। তাঁর ভাষায়, এই উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন। উৎসবের মধ্য দিয়ে মানুষের মধ্যে আনন্দ, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে। ‘ধর্ম যার যার, উৎসব সবার’- এই নীতিতে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেক নাগরিক যেন নিরাপদে ও আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সেটিই তাঁদের চাওয়া।
এ সময় উপস্থিত ছিলেন জয়দেব কুমার মণ্ডল, বিএনপি নেতা শেখ সাঈদুল ইসলাম, জবেদ আলী, আবু বকর সিদ্দিক, প্রভাষক মনিরুজ্জামান বিপ্লব, রোকনুজ্জামান রোকনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন