বাংলাদেশ, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২০ নভেম্বর ২০২৬, ২:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার সামনে অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট: সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনের গেটে অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

হামলাকারীরা এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার সময় বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাবা-মা অবস্থান করছিলেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে একদল দুর্বৃত্ত প্রতিমন্ত্রীর বাসার সামনের গেটে অগ্নিসংযোগ করা হয়। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। হামলার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে।

এদিকে শুক্রবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটে আসার কথা রয়েছে। তার সফরের আগে বাসার সামনের গেটে অগ্নিসংযোগ করার ঘটনা ঘিরে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার সামনে অগ্নিসংযোগ

১

হাইকমিশনে পাঠানো হাসিনার চিঠির স্বাক্ষর জাল, যেভাবে ধরা পড়ল

২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

৩

সরকার ও বিরোধী দলের যৌথভাবে মাঠে নামার প্রস্তুতি

৪

এবার হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

৫

বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপি নেতার

৬

সাতক্ষীরায় যৌথবাহিনীর টহল

৭

রুদ্ধদার বৈঠক শেষে ৪ বিষয়ে একমত ট্রাম্প, পুতিন ও শি

৮

সনদের অবচয় হচ্ছে, দক্ষতার মূল্য কে দেবে || মো: মামুন হাসান

৯

বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি বিষয়ক পরিকল্পনা সভা

১০

এবারেও চুপিসারে চলে গেল শ্যামনগর হানাদারমুক্ত দিবস

১১

গ্রামীণ ব্যাংক বড়দল শাখার সামনে আগুন জ্বালিয়ে আতংক সৃষ্টি

১২

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

১৩

শ্যামনগরে জগদ্ধাত্রী পূজার মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সালাম খান

১৪

এডাব সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা

১৫

শিল্পকলা চত্বরে ‘উদ্যোক্তা মেলা ২০২৬’ শুরু

১৬

কালিগঞ্জে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৭

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

১৮

সাংবাদিক বিলালকে অপহরণ চেষ্টার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর উদ্বেগ

১৯

বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ

২০