বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৯ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রুদ্ধদার বৈঠক শেষে ৪ বিষয়ে একমত ট্রাম্প, পুতিন ও শি

ডেস্ক রিপোর্ট: বিশ্বে কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখার অঙ্গীকার করেছে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। পারমাণবিক ঝুঁকি কমানো, জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা এবং জাতিসংঘের সংস্কারসহ চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছেন দেশ তিনটির রাষ্ট্রপ্রধান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে অনুষ্ঠিত ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তির লক্ষ্যে চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের ঘোষণা’ শীর্ষক একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।

এতে স্বাক্ষরকারী হিসেবে উল্লেখ করা হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের নাম।

ঘোষণায় বলা হয়, তিন নেতা বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতবিনিময় করেছেন এবং কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।

ঘোষণার প্রথম দফায় জাতিসংঘের সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র জাতিসংঘকে আরও কার্যকর করার অঙ্গীকার করেছে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় সংস্থাটিকে আরও কার্যকর ভূমিকা পালনের উপযোগী করে তোলার কথা বলা হয়েছে।

দ্বিতীয় দফায় পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে তিন দেশ। বিশ্বের সব দেশের সুবিধার্থে এ উদ্যোগ নেওয়ার পাশাপাশি স্থিতিশীল জ্বালানি সরবরাহের গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়েছে।

তৃতীয় দফায় রাষ্ট্রের সম্মতি এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির নীতির গুরুত্ব তুলে ধরেছেন তিন নেতা। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং এ ধরনের অন্যান্য সংস্থা যেন নিজেদের বিচারিক এখতিয়ারের অপব্যবহার না করে, সে বিষয়ে একমত হয়েছেন তারা।

ঘোষণার চতুর্থ ও গুরুত্বপূর্ণ দফায় পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, পারমাণবিক যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয় এবং এ ধরনের যুদ্ধ কখনোই সংঘটিত হওয়া উচিত নয়।

পারমাণবিক ঝুঁকি কমানো এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে তিন দেশ পারস্পরিক সংলাপ চালানোর অঙ্গীকার করেছে।

সূত্র: সিনহুয়া

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুদ্ধদার বৈঠক শেষে ৪ বিষয়ে একমত ট্রাম্প, পুতিন ও শি

১

সনদের অবচয় হচ্ছে, দক্ষতার মূল্য কে দেবে || মো: মামুন হাসান

২

বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি বিষয়ক পরিকল্পনা সভা

৩

এবারেও চুপিসারে চলে গেল শ্যামনগর হানাদারমুক্ত দিবস

৪

গ্রামীণ ব্যাংক বড়দল শাখার সামনে আগুন জ্বালিয়ে আতংক সৃষ্টি

৫

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

৬

শ্যামনগরে জগদ্ধাত্রী পূজার মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সালাম খান

৭

এডাব সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা

৮

শিল্পকলা চত্বরে ‘উদ্যোক্তা মেলা ২০২৬’ শুরু

৯

কালিগঞ্জে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১০

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

১১

সাংবাদিক বিলালকে অপহরণ চেষ্টার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর উদ্বেগ

১২

বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ

১৩

কলারোয়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দা‌য়ে যুব‌কের যাবজ্জীবন কারাদণ্ড

১৪

সাতক্ষীরার সাত উপজেলার কোন ইউনিয়নে কবে ভোট?

১৫

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

১৬

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

১৭

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

১৮

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

১৯

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

২০