বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৮ নভেম্বর ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্ত্রীর পরকীয়ায় আয় ১ লাখ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক: চীনে প্রায় ১ লাখ ১২ হাজার কোটি টাকার ডেটা সেন্টার ব্যবসার উদ্যোগ নিয়েছিলেন চীনা ব্যবসায়ী ক্যাং ওয়েই। অন্যদিকে, তার স্ত্রী অ্যালিস হুয়াং যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে তৎপর ছিলেন।
এরই মধ্যে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্যাং ওয়েইয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ডেটা সেন্টার প্রকল্পে প্রায় ৯০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব করা হয়।
বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা। এসব প্রকল্পে চীনা সরকারের আর্থিক ও অবকাঠামোগত সহায়তা ছিল।

ক্যাংয়ের ব্যবসার মূল প্রতিষ্ঠান ছিল সাংহাইভিত্তিক সেঞ্চুরি লংটেং। চীনের বিভিন্ন অঞ্চলে ডেটা সেন্টার নির্মাণের পাশাপাশি প্রতিষ্ঠানটি হুয়াওয়ের সঙ্গে ক্লাউড ডেটা সেন্টার ও কম্পিউটিং অবকাঠামো সম্প্রসারণের চুক্তিও করে।

অন্যদিকে, ক্যাংয়ের স্ত্রী অ্যালিস হুয়াং মেগাস্পিড নামের একটি প্রতিষ্ঠানের নির্বাহী হিসেবে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে কাজ করছিলেন। ২০২৩ সালের নভেম্বরে তিনি এনভিডিয়াকে জানান, চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা মেগাস্পিডের বড় গ্রাহক হতে পারে। এরপর প্রতিষ্ঠানটি এনভিডিয়ার ক্লাউড পার্টনারের স্বীকৃতি পায়। এতে উন্নত চিপ সংগ্রহে অগ্রাধিকার পাওয়ার সুযোগ তৈরি হয়।

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও প্রতিবেদনে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ উল্লেখ করা হয়েছে। তবে এই সম্পর্কের কারণে চিপ সংগ্রহে বিশেষ সুবিধা পাওয়া গেছে, এমন প্রত্যক্ষ প্রমাণ নেই।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে সার্ভার কেনাকাটায় মিথ্যা ঘোষণা দেওয়ার সন্দেহে সিঙ্গাপুরে মেগাস্পিড ও এর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। অ্যালিসকে সতর্ক করার পাশাপাশি সিঙ্গাপুরে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। অন্যদিকে, শেয়ারবাজারে কারসাজির সন্দেহে চলতি বছরের শুরুর দিকে সাংহাইয়ে আটক হন ক্যাং ওয়েই।

তবে চীনা সরকারের সহায়তায় ক্যাংয়ের ডেটা সেন্টার ব্যবসা এবং অ্যালিসের এনভিডিয়ার চিপ সংগ্রহের উদ্যোগের মধ্যে সমন্বিত কোনো পরিকল্পনা ছিল, এমন প্রমাণ পাওয়া যায়নি। এনভিডিয়ার চিপগুলো ক্যাংয়ের প্রকল্পে ব্যবহৃত হয়েছে, এমন তথ্যও নিশ্চিত নয়।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

২

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

৩

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

৪

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

৫

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

৬

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

৭

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

৮

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

৯

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১০

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

১১

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

১২

সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

১৩

জরিমানা ছাড়াই অনলাইনে যেভাবে রিটার্ন দাখিল করা যাবে জানালো এনবিআর

১৪

‘ক্লিক ফর পিস’ প্রতিযোগিতায় প্রথম হলো মাহফুজের ছবি

১৫

শুটিংয়ে অংশ নিতে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি

১৬

মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা, নিলামের আগে বড় পরিবর্তন আইপিএলে

১৭

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ, পঞ্চম অধিবেশনের আগেই চালুর সিদ্ধান্ত

১৮

প্রবল হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

১৯

প্রথম উইকেটকিপার হিসেবে লিটন দাসের বিশ্বরেকর্ড

২০