বাংলাদেশ, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২০ নভেম্বর ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জ হানাদারমুক্ত দিবস উদযাপন

কালিগঞ্জ প্রতিনিধি: আজ ২০ নভেম্বর, কালিগঞ্জ হানাদারমুক্ত দিবস। নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করেছে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ।

এ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলনের পর সাড়ে ১০টায় মহৎপুর সরকারি গোরস্থানে শহীদ মুক্তিযোদ্ধা ইউনূসের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করা হয়।

পরে কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কে বাংলাদেশ সেনাদল কর্তৃক কালিগঞ্জকে মুক্ত অঞ্চল ঘোষণার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইরফানুর রহমান এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কালিগঞ্জ উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফসহ অন্যরা।

এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কালিগঞ্জ উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইরফানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান শাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ বলেন, মহান মুক্তিযুদ্ধে দখলদার বাহিনী ও তাদের দোসরদের পরাজিত করে সহ-অধিনায়ক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এম নুরুল হুদার নেতৃত্বে একদল বীর মুক্তিযোদ্ধা ১৯৭১ সালের ২০ নভেম্বর কালিগঞ্জ থানাকে শত্রুমুক্ত করেন। দিনটি কালিগঞ্জবাসীর জন্য গৌরব ও ঐতিহাসিক স্মৃতিবিজড়িত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জ হানাদারমুক্ত দিবস উদযাপন

১

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

২

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার সামনে অগ্নিসংযোগ

৩

হাইকমিশনে পাঠানো হাসিনার চিঠির স্বাক্ষর জাল, যেভাবে ধরা পড়ল

৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

৫

সরকার ও বিরোধী দলের যৌথভাবে মাঠে নামার প্রস্তুতি

৬

এবার হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

৭

বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপি নেতার

৮

সাতক্ষীরায় যৌথবাহিনীর টহল

৯

রুদ্ধদার বৈঠক শেষে ৪ বিষয়ে একমত ট্রাম্প, পুতিন ও শি

১০

সনদের অবচয় হচ্ছে, দক্ষতার মূল্য কে দেবে || মো: মামুন হাসান

১১

বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি বিষয়ক পরিকল্পনা সভা

১২

এবারেও চুপিসারে চলে গেল শ্যামনগর হানাদারমুক্ত দিবস

১৩

গ্রামীণ ব্যাংক বড়দল শাখার সামনে আগুন জ্বালিয়ে আতংক সৃষ্টি

১৪

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

১৫

শ্যামনগরে জগদ্ধাত্রী পূজার মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সালাম খান

১৬

এডাব সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা

১৭

শিল্পকলা চত্বরে ‘উদ্যোক্তা মেলা ২০২৬’ শুরু

১৮

কালিগঞ্জে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৯

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

২০