
কালিগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) আসরের নামাজের পর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মজিদ।

মন্তব্য করুন