বাংলাদেশ, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২০ নভেম্বর ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাস পূজা ঘিরে সুন্দরবনে নিরাপত্তা বেষ্টনী, মাঠে একাধিক টিম

ফরহাদ হোসেন, কয়রা (খুলনা): সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে ঐতিহ্যবাহী রাস পূজাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলছে বন বিভাগ। হাজার হাজার পুণ্যার্থীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি বনজ সম্পদ আহরণ, অবৈধ মাছ শিকার ও বন্যপ্রাণীর ক্ষতিসহ অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে বিশেষ টহল ও নজরদারি জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে মাঠে কাজ করবে বন বিভাগের একাধিক টিম ও স্মার্ট পেট্রোলিং টিম।

আগামী ২২ থেকে ২৪ নভেম্বর- তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে রাস পূজা। এ বছর পুণ্যার্থীদের চলাচলের জন্য পাঁচটি রুট নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত রুটের বাইরে অন্য কোনো স্থানে অবস্থান বা চলাচলের সুযোগ থাকবে না। বিগত বছরের মতো এবারও শুধু হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থীদের সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জ কার্যালয়ের সূত্রে জানা গেছে, রাস পূজাকে ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ২২ নভেম্বর থেকে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হবে। বন বিভাগের বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির সদস্যদের পাশাপাশি স্মার্ট টিমও বিশেষ নজরদারিতে নিয়োজিত থাকবে।

প্রতিবছর কার্তিক-অগ্রহায়ণের শুক্লপক্ষে হিন্দু ধর্মাবলম্বীরা বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলার চরের আলোরকোলে রাস পূজায় অংশ নিতে সমবেত হন। সমুদ্রস্নান, পূজা-অর্চনা ও ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে সম্পন্ন হয় এ আয়োজন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থীর আগমনে এটি পরিণত হয় মিলন মেলায়।

তবে বিপুলসংখ্যক মানুষের আগমনকে কেন্দ্র করে সুন্দরবনের বনজ সম্পদ আহরণ, অবৈধ মাছ শিকার এবং বন্যপ্রাণীর ক্ষতির আশঙ্কা থাকে। এ সুযোগে কোনো অসাধু চক্র যাতে বনের সম্পদ লুট কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে জন্য এবার বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে বন বিভাগ।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলাম বলেন, রাস পূজা উপলক্ষে খুলনা রেঞ্জের বিভিন্ন টিমের মাধ্যমে বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি স্মার্ট টিমও নিরাপত্তা ও নজরদারিতে কাজ করবে। সংশ্লিষ্ট স্টেশন কর্মকর্তা ও টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পুণ্যার্থীরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সুন্দরবনে প্রবেশ ও যাতায়াত করতে পারেন, সে বিষয়েও বন বিভাগ সতর্ক থাকবে।

এদিকে রাস পূজাকে সামনে রেখে গত ১৯ নভেম্বর সকাল ১০টায় খুলনা রেঞ্জ কার্যালয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন নলিয়ান স্টেশন কর্মকর্তা মো. আল আমিন, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা কে এম রাশেদ সাদাত, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. সাদেকুর রহমান, কালাবগী স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, নীলকমল বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকনুজ্জামান, কাগা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীনসহ বিভিন্ন টহল ফাঁড়ির কর্মকর্তারা।

সভায় আশঙ্কা প্রকাশ করা হয়, রাস পূজাকে কেন্দ্র করে অসাধু চক্ররা বনজ সম্পদ আহরণের অপচেষ্টা চালাতে পারে। এ ধরনের তৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পুণ্যার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, রাস পূজায় তীর্থযাত্রীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সে জন্য বন বিভাগের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে সুন্দরবনে অভিযান পরিচালনার জন্য কয়েকটি টিম গঠন করা হয়েছে। তিনি নিজেও টহল কার্যক্রম পরিচালনা করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালিত

১

কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো মহিষ

২

আপনারা যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে: গোপালগঞ্জে আইজিপি

৩

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

৪

হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব || ‎তারিক ইসলাম

৫

রাস পূজা ঘিরে সুন্দরবনে নিরাপত্তা বেষ্টনী, মাঠে একাধিক টিম

৬

কালিগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া অনুষ্ঠান

৭

সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ

৮

সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৯

কালিগঞ্জ হানাদারমুক্ত দিবস উদযাপন

১০

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

১১

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার সামনে অগ্নিসংযোগ

১২

হাইকমিশনে পাঠানো হাসিনার চিঠির স্বাক্ষর জাল, যেভাবে ধরা পড়ল

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

১৪

সরকার ও বিরোধী দলের যৌথভাবে মাঠে নামার প্রস্তুতি

১৫

এবার হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

১৬

বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপি নেতার

১৭

সাতক্ষীরায় যৌথবাহিনীর টহল

১৮

রুদ্ধদার বৈঠক শেষে ৪ বিষয়ে একমত ট্রাম্প, পুতিন ও শি

১৯

সনদের অবচয় হচ্ছে, দক্ষতার মূল্য কে দেবে || মো: মামুন হাসান

২০