বাংলাদেশ, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২০ নভেম্বর ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের সাংবাদিক বিলাল হোসেনের পিতা আক্তার মল্লিক (৬৬) কে ২০২০ সালের একটি ঘটনায় ২০২৬ সালের ১৯ মার্চ দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে শ্যামনগর থানা পুলিশ তাকে আদালতে পাঠায়।

এর আগে চাঁদাবাজি, দখলবাজি, নদী থেকে অবৈধ বালু উত্তােলনসহ নানা বিষয়ে প্রতিবেদন করায় বুধবার (১৮ নভেম্বর) মধ্য রাতে রাজনৈতিক ট্যাগ দিয়ে দৈনিক আমাদের সময়-এর শ্যামনগর প্রতিনিধি, দ্য এডিটরস-এর উপকূলীয় প্রতিনিধি ও সাতক্ষীরার সকাল এর শ্যামনগর ব্যুরো প্রধান বিলাল হোসেনকে তার বাড়ি থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে উপজেলা যুবদল ও বিএনপির কয়েকজন নেতা-কর্মী। তবে, স্থানীয়দের বাঁধার মুখে ব্যর্থ হন তারা। এসময় সাংবাদিক বিলাল বাড়ির পাশের ঘেরে পালিয়ে প্রাণে রক্ষা পান। ঘটনার বেশ কিছুক্ষণ পরে সেখানে পুলিশ আসে। পরে তার বাবাকে পুলিশে দেয় মব সৃষ্টিকারী যুবদল ও বিএনপির নেতারা।

এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে সাংবাদিক বিলাল হোসেনের বাবাকে থানায় নেওয়ার বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার শ্যামনগর থানার ওসি সফিউল ইসলাম পাটোয়ারী সাংবাদিকদের বলেছিলেন, তাঁকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। উত্তপ্ত পরিস্থিতিতে তাঁর নিরাপত্তার স্বার্থে স্থানীয় লোকজন তাঁকে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাঁকে নিরাপত্তার জন্য থানায় নিয়ে আসে।

এ বিষয়ে জানতে শুক্রবার দুপুরে শ্যামনগর থানার (ওসি) সফিউল ইসলাম পাটোয়ারীর মুঠোফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তাঁকে বৃহস্পতিবার দেওয়া বক্তব্যের বিষয়ে প্রশ্ন করতেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার তাঁর মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি।

এদিকে, মামলার তদন্ত কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) সুদেব পাল আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেছেন, ১৯ নভেম্বর রাত ২টা ৩৫ মিনিটে শ্যামনগরের মুন্সিগঞ্জের কুলতলী এলাকা থেকে স্থানীয় জনতা তাঁকে আটক করে। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২০ সালের ২১ জুন ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে জেলা বিএনপির নেতারা এবং শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কাশিমাড়ীর দিকে যাচ্ছিলেন। সকাল ১০টা ১৫ মিনিটের দিকে কাশিমাড়ী ইউনিয়নের কাতখালী সেতুর ওপর তাঁদের গাড়িবহরে হামলা হয়। হামলাকারীরা লাঠি, লোহার রড, রামদা, হকিস্টিক ও ককটেল নিয়ে গাড়িবহরের পথ আটকান। এ সময় গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর, নেতা-কর্মীদের মারধর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। গাড়িবহরে থাকা প্রায় পাঁচ লাখ টাকার ত্রাণসামগ্রী লুট এবং যানবাহন ভাঙচুর করে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি করা হয়।

এ বিষয়ে জানতে মামলার তদন্ত কর্মকর্তা সুদেব পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাংবাদিক বিলাল হোসেনের বাবাকে স্থানীয় রাজনৈতিক নেতারা আটক করে আমাদের কাছে দিয়েছিলেন।

আক্তার মল্লিককে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো প্রসঙ্গে জানতে চাইলে সুদেব পাল বলেন, মামলাটি এখনো তদন্তাধীন। তিনি যদি নিরপরাধ হয়ে থাকেন, তাহলে মামলা থেকে অব্যাহতি পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালিত

১

কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো মহিষ

২

আপনারা যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে: গোপালগঞ্জে আইজিপি

৩

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

৪

হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব || ‎তারিক ইসলাম

৫

রাস পূজা ঘিরে সুন্দরবনে নিরাপত্তা বেষ্টনী, মাঠে একাধিক টিম

৬

কালিগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া অনুষ্ঠান

৭

সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ

৮

সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৯

কালিগঞ্জ হানাদারমুক্ত দিবস উদযাপন

১০

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

১১

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার সামনে অগ্নিসংযোগ

১২

হাইকমিশনে পাঠানো হাসিনার চিঠির স্বাক্ষর জাল, যেভাবে ধরা পড়ল

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

১৪

সরকার ও বিরোধী দলের যৌথভাবে মাঠে নামার প্রস্তুতি

১৫

এবার হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

১৬

বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপি নেতার

১৭

সাতক্ষীরায় যৌথবাহিনীর টহল

১৮

রুদ্ধদার বৈঠক শেষে ৪ বিষয়ে একমত ট্রাম্প, পুতিন ও শি

১৯

সনদের অবচয় হচ্ছে, দক্ষতার মূল্য কে দেবে || মো: মামুন হাসান

২০