
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার সদর উপজেলার ব্রহ্মরাজপুরে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে মাছখোলা ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে দহকুলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকালে ব্রহ্মরাজপুর সম্মিলিত ফুটবল একাদশের সার্বিক সহযোগিতায় এবং মাহি ট্রাভেলস এজেন্সির ব্যবস্থাপনায় ডি.বি ইউনাইটেড হাইস্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির সভাপতি মোঃ আরিফ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর বাজারের মায়ের দোয়া ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. মোখলেছুর রহমান, সিয়াম ফিডের সত্ত্বাধিকারী মো. আলতাফ হোসেন, মো. ইউসুফ, মো. রনি, মো. আশরাফুল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রিফাত মোড়ল।
খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেও মাঠে বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিতি ছিল।

মন্তব্য করুন