বাংলাদেশ, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২০ নভেম্বর ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে শিক্ষকের বাড়িতে ডাকাতির পর লুট হওয়া মোবাইল থেকে হুমকি, আতঙ্কে পরিবার

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে শিক্ষক নেয়ামুল আলমের বাড়িতে ডাকাতির পর এবার লুট হওয়া মোবাইল ফোন ব্যবহার করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ডাকাতির ঘটনায় থানায় অভিযোগ দিলে কিংবা কাউকে ঘটনাটি জানালে পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করা হবে বলে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। এতে পরিবারটি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।

প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের শিক্ষক নেয়ামুল আলমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় তার স্ত্রী-কন্যাকে বেধে লুট করা হয় একটি ১৪ আনা ওজনের স্বর্ণের চেইন, নগদ ১৬ হাজার ৪০৬ টাকা ও তিনটি মোবাইল ফোন। ঘটনার পরপরই কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

শিক্ষক নেয়ামুল আলম জানান, ডাকাতির ঘটনায় খোয়া যাওয়া মোবাইল ফোন ব্যবহার করে প্রাণনাশসহ নানা ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে।

তাঁর দাবি, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন কয়েকজনকে তিনি শনাক্ত করতে পেরেছেন। তবে চাকরি ও নিজের পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁদের নাম প্রকাশ করতে সাহস পাচ্ছেন না। তাঁর আশঙ্কা, নাম প্রকাশ করলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে।

শিক্ষক নেয়ামুল আলম হাজী তফিল মহিলা দাখিল মাদ্রাসার কম্পিউটার ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক। তিনি বলেন, ডাকাতির পর থেকে আমরা আতঙ্কে রয়েছি। চুরি হওয়া মোবাইল ফোন থেকেই বারবার হুমকি দেওয়া হচ্ছে। থানায় বা অন্য কোথাও জানালে ক্ষতি করার ভয় দেখানো হচ্ছে। পরিবারের নিরাপত্তা নিয়ে আমি চরম দুশ্চিন্তায় আছি।

এদিকে স্থানীয়দের অভিযোগ, মথুরেশপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে সাম্প্রতিক সময়ে চুরি ও ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। সন্ধ্যার পর অনেক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতির ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার এবং হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে শিক্ষকের বাড়িতে ডাকাতির পর লুট হওয়া মোবাইল থেকে হুমকি, আতঙ্কে পরিবার

১

পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালিত

২

কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো মহিষ

৩

আপনারা যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে: গোপালগঞ্জে আইজিপি

৪

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

৫

হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব || ‎তারিক ইসলাম

৬

রাস পূজা ঘিরে সুন্দরবনে নিরাপত্তা বেষ্টনী, মাঠে একাধিক টিম

৭

কালিগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া অনুষ্ঠান

৮

সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ

৯

সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

১০

কালিগঞ্জ হানাদারমুক্ত দিবস উদযাপন

১১

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

১২

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার সামনে অগ্নিসংযোগ

১৩

হাইকমিশনে পাঠানো হাসিনার চিঠির স্বাক্ষর জাল, যেভাবে ধরা পড়ল

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

১৫

সরকার ও বিরোধী দলের যৌথভাবে মাঠে নামার প্রস্তুতি

১৬

এবার হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

১৭

বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপি নেতার

১৮

সাতক্ষীরায় যৌথবাহিনীর টহল

১৯

রুদ্ধদার বৈঠক শেষে ৪ বিষয়ে একমত ট্রাম্প, পুতিন ও শি

২০