বাংলাদেশ, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২১ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নড়াইলে আ’লীগের সাবেক এমপি মুক্তির বাড়িসহ ১০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট: নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ ৮ থেকে ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ আশপাশের ৮ থেকে ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন বের করেন। শোডাউনটি উপজেলার বেন্দারচর বটতলা এলাকায় পৌঁছালে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে ১০ থেকে ১৫ জন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পৌর কৃষকদলের সদস্যসচিব শাহিনুর মোল্লা এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এই হত্যাকাণ্ডের পর নড়াইলজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনও কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে আ’লীগের সাবেক এমপি মুক্তির বাড়িসহ ১০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

১

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

২

শীতকালে কেন বেড়ে যায় রক্তচাপ? কারণ ও প্রতিকার

৩

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

৪

ব্রহ্মরাজপুরে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে দহকুলা চ্যাম্পিয়ন

৫

ইউএনও অর্ণব দত্তকে জনতা ব্যাংকের বিদায় সংবর্ধনা

৬

কালিগঞ্জে শিক্ষকের বাড়িতে ডাকাতির পর লুট হওয়া মোবাইল থেকে হুমকি, আতঙ্কে পরিবার

৭

পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালিত

৮

কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো মহিষ

৯

আপনারা যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে: গোপালগঞ্জে আইজিপি

১০

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

১১

হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব || ‎তারিক ইসলাম

১২

রাস পূজা ঘিরে সুন্দরবনে নিরাপত্তা বেষ্টনী, মাঠে একাধিক টিম

১৩

কালিগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া অনুষ্ঠান

১৪

সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ

১৫

সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

১৬

কালিগঞ্জ হানাদারমুক্ত দিবস উদযাপন

১৭

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

১৮

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার সামনে অগ্নিসংযোগ

১৯

হাইকমিশনে পাঠানো হাসিনার চিঠির স্বাক্ষর জাল, যেভাবে ধরা পড়ল

২০