বাংলাদেশ, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২১ নভেম্বর ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বৈশাখী টিভিতে মব, প্রধান সম্পাদক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বনানী থানাধীন মহাখালীতে অবস্থিত বেসরকারি টেলিভিশন বৈশাখীর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) বিকালে টেলিভিশনের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, টিপু টেলিভিশন কার্যালয়ে প্রবেশের পর তাকে ঘিরে রাখে একদল লোক। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। টিপু ‘বৈষম্যবিরোধী আন্দোলনে’ সংঘটিত হত্যা মামলার আসামি।

এর আগে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এমন পরিস্থিতি থেকে উদ্ধারের আকুতি জানিয়ে কার্যালয়ের ছাদ থেকে ফেসবুক লাইভ করেন প্রতিষ্ঠানটিতে কর্মরত একজন সাংবাদিক।

বিকাল সাড়ে তিনটার দিকে বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে ওই লাইভ সম্প্রচার করা হয়। এতে একজন সাংবাদিক দাবি করেন, একদল লোক টেলিভিশনটির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলার কারণে তারা নিচে নামতে পারছেন না।

লাইভে ওই সাংবাদিক আরও বলেন, আমরা বাধ্য হয়ে ছাদ থেকে লাইভ করার চেষ্টা করছি। আমরা পুরো অবরুদ্ধ হয়ে আছি। কোনোভাবে নিচে নামতে পারছি না। আমাদের একজন সহকর্মীকে আঘাত করা হয়েছে।

তিনি আরও বলেন, হামলাকারীরা কার্যালয়ের মূল ফটকে তালা দিয়েছেন। লিফটও বন্ধ রয়েছে। এ অবস্থায় ভবনের ভেতরে আটকে পড়েছেন সাংবাদিক ও কর্মীরা। তাদের দুটি মুঠোফোন ও একটি ক্যামেরা নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

লাইভে বৈশাখী টেলিভিশনের একজন কর্মী জানান, প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক মিলনকে একদল লোক তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে কর্মীরা তাকে উদ্ধার করে কার্যালয়ে নিয়ে আসেন। তবে এরপরও হামলাকারীরা নিচে অবস্থান করছিলেন এবং মূল ফটক ভাঙার চেষ্টা করছিলেন।

লাইভ থেকে তিনি বলেন, নিচে এখনও তারা আছে এবং বাইরে থেকে তারা গেট ভাঙার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিচে আছে। আশা করি, খুব দ্রুত এর সমাধান হবে। আমরা অনেকে আটকা আছি। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেছেন বলেও লাইভে জানান তিনি।

পরে বনানী থানা-পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। লাইভে পুলিশ সদস্যদের নিচে অবস্থানরত লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।

এ সময় সাংবাদিকেরা তাদের আহত সহকর্মীকে হাসপাতালে পাঠাতে না পারার কথাও জানান। নিরাপত্তার কারণে লাইভে কয়েকজন কর্মীর পরিচয় ও চেহারা প্রকাশ করেননি তারা।

লাইভের শেষ দিকে সাংবাদিকদের একজন বলেন, ‘আমাদের অবস্থা খুবই শোচনীয়। প্লিজ, হেল্প। বাঁচান আমাদের, বৈশাখী টেলিভিশনকে বাঁচান। কিছু মানুষ অতর্কিত হামলার চেষ্টা করছেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবিতা || অপরুপ প্রকৃতি || ইশরাত জাহান

১

তৌহিদুর রহমান ডাবলু গ্রেপ্তার

২

‌‘সুন্দরবনে যেতে পারছেন না জেলেরা, পরিবারে খাদ্যসংকট’

৩

টানা বৃষ্টিতে ফসলের ব‍্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

৪

সংস্কারের অভাবে বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে

৫

কালিগঞ্জ প্রেসক্লাবে ৪ আইন কর্মকর্তাকে সংবর্ধনা

৬

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

৭

পাবনায় বিএনপি-আওয়ামী লীগ দফায় দফায় সংঘর্ষ

৮

বৈশাখী টিভিতে মব, প্রধান সম্পাদক গ্রেফতার

৯

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না: প্রধানমন্ত্রী

১০

শেখ হাসিনাকে নিয়ে এবার পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

১১

ইউপি ভোট: প্রার্থিতা বাতিলে ক্ষমতা বাড়ল ইসির

১২

সাজেকে সেনাবাহিনী-পিসিজেএসএস গোলাগুলি

১৩

কালিগঞ্জে নিজ মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৪

বায়তুল মোকাররমের সাবেক খতিবের মুক্তি দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৫

নড়াইলে আ’লীগের সাবেক এমপি মুক্তির বাড়িসহ ৬০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

১৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

শীতকালে কেন বেড়ে যায় রক্তচাপ? কারণ ও প্রতিকার

১৮

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

১৯

ব্রহ্মরাজপুরে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে দহকুলা চ্যাম্পিয়ন

২০