
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদ ও শ্রমিকলীগের সাবেক নেতা শেখ তৌহিদুর রহমান ডাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরা শহরের নবারুন স্কুল মোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডাবলু সাতক্ষীরা শহরের সুলতানপুর কাজীপাড়া এলাকার শেখ জিয়াউর রহমানের ছেলে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, স্থানীয় জনতা সন্ধ্যা ৬টার দিকে নবারুন স্কুল মোড় থেকে আওয়ামী লীগ নেতা তৌহিদুর রহমান ডাবলুকে আটক করে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে সহিংসতার অভিযোগ রয়েছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন