বাংলাদেশ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২২ নভেম্বর ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: দেশে হামের উপসর্গ নিয়ে আরও নয়জন মারা গেছে, যা গত দুই মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৫২ জনে।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তা অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে নয়জন মারা গেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে চার, চট্টগ্রামে তিন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে মৃত্যুবরণ করেছে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১১ জন মারা গিয়েছিল।

সব মিলিয়ে গত ১০ এপ্রিল থেকে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা পৌঁছালো এক হাজার ২৪৭ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের।

এছাড়া নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের। নতুন সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে এক হাজার ১৬২ জন। নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩, সিলেটে ১৮ ও চট্টগ্রামে ১৫ জন আক্রান্ত হয়েছে। সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকায় ৫০৩, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, খুলনায় ৪৯, ময়মনসিংহে ৫৩, রংপুরে ৩৬ ও রাজশাহীতে ৩৫ জন শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৬ হাজার ৫৮৬ জন। নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ১৩৬ জন। এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ২৯ হাজার ৫৩০ জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে দুই লাখ ২০ হাজার ৭০৫ জন।

উল্লেখিত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তি হয়েছে এক হাজার ৬৪ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮৭ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, এখন পর্যন্ত হামের উপসর্গে সবচেয়ে বেশি ৫৬০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২২২, চট্টগ্রামে ১২৮, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬১ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে। অন্যদিকে, নিশ্চিত হামেও সবচেয়ে বেশি ৬৮ রোগী মারা গেছে ঢাকায়। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মৃত্যুবরণ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

১

হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

২

রাস উৎসবে অংশ নিতে দুবলার চরে পুণ্যার্থীরা

৩

জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে কলেজছাত্রীর সংবাদ সম্মেলন

৪

জাতীয় সংলাপ ২৭ বা ২৮ নভেম্বর

৫

কবিতা || অপরুপ প্রকৃতি || ইশরাত জাহান

৬

‌‘সুন্দরবনে যেতে পারছেন না জেলেরা, পরিবারে খাদ্যসংকট’

৭

টানা বৃষ্টিতে ফসলের ব‍্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

৮

সংস্কারের অভাবে বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে

৯

কালিগঞ্জ প্রেসক্লাবে ৪ আইন কর্মকর্তাকে সংবর্ধনা

১০

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা: শিহাব সভাপতি, সিরাজুম মুনির সম্পাদক

১১

পাবনায় বিএনপি-আওয়ামী লীগ দফায় দফায় সংঘর্ষ

১২

বৈশাখী টিভিতে মব, প্রধান সম্পাদক গ্রেফতার

১৩

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না: প্রধানমন্ত্রী

১৪

শেখ হাসিনাকে নিয়ে এবার পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

১৫

ইউপি ভোট: প্রার্থিতা বাতিলে ক্ষমতা বাড়ল ইসির

১৬

সাজেকে সেনাবাহিনী-পিসিজেএসএস গোলাগুলি

১৭

কালিগঞ্জে নিজ মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

বায়তুল মোকাররমের সাবেক খতিবের মুক্তি দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৯

নড়াইলে আ’লীগের সাবেক এমপি মুক্তির বাড়িসহ ৬০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

২০