বাংলাদেশ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২২ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে কলেজছাত্রীর সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরে বসতভিটা ও জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘর থেকে উচ্ছেদের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন আফসানা আক্তার খুশি (২২) নামের এক কলেজছাত্রী।

রোববার (২২ নভেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

আফসানা আক্তার উপজেলার নওবেঁকী এলাকার মুজাহিদুল ইসলামের স্ত্রী। তিনি শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।

লিখিত বক্তব্যে আফসানা অভিযোগ করেন, একই এলাকার আসরাফুর জামান মনা (৫০) বিগত ১৫ বছর ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। ২০১৩ সালে ক্ষমতার অপব্যবহার করে তিনি তার চাচার জমি অবৈধভাবে দখল করে বাড়ি নির্মাণ করেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও সম্প্রতি আবারও তার স্বামী মুজাহিদুল ইসলামের বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টা করছেন।

আফসানার দাবি, দখলচেষ্টার অংশ হিসেবে বিবাদীদের ইন্ধনে আটুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় তার স্বামীসহ পরিবারের সদস্য ও স্বজনদের আসামি করা হয়েছে। মামলাটিকে হয়রানিমূলক দাবি করে তিনি বলেন, পুলিশি হয়রানির কারণে তাদের পরিবার সামাজিকভাবে হেয় হওয়ার পাশাপাশি আর্থিক ও মানসিক ক্ষতির মুখে পড়ছে।

সংবাদ সম্মেলনে আফসানা আরও অভিযোগ করেন, আসরাফুর জামান মনা তাদের বাড়িঘর থেকে উচ্ছেদের হুমকি দিচ্ছেন। এছাড়া তিনি খুলনায় থাকার সময় নওয়াবেঁকী এলাকায় তাদের একটি ঘর অবৈধভাবে দখল করে নেওয়া হয়েছিল। পরে থানায় অভিযোগের পর ঘরটি উদ্ধার করা হলেও সেখানে থাকা ভাড়াটিয়াকে মারধর করে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন আফসানা।

পরিবারের জানমাল ও বসতভিটার নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। একইসঙ্গে দায়ের করা মামলাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং জমি দখল ও মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

১

হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

২

রাস উৎসবে অংশ নিতে দুবলার চরে পুণ্যার্থীরা

৩

জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে কলেজছাত্রীর সংবাদ সম্মেলন

৪

জাতীয় সংলাপ ২৭ বা ২৮ নভেম্বর

৫

কবিতা || অপরুপ প্রকৃতি || ইশরাত জাহান

৬

‌‘সুন্দরবনে যেতে পারছেন না জেলেরা, পরিবারে খাদ্যসংকট’

৭

টানা বৃষ্টিতে ফসলের ব‍্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

৮

সংস্কারের অভাবে বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে

৯

কালিগঞ্জ প্রেসক্লাবে ৪ আইন কর্মকর্তাকে সংবর্ধনা

১০

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা: শিহাব সভাপতি, সিরাজুম মুনির সম্পাদক

১১

পাবনায় বিএনপি-আওয়ামী লীগ দফায় দফায় সংঘর্ষ

১২

বৈশাখী টিভিতে মব, প্রধান সম্পাদক গ্রেফতার

১৩

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না: প্রধানমন্ত্রী

১৪

শেখ হাসিনাকে নিয়ে এবার পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

১৫

ইউপি ভোট: প্রার্থিতা বাতিলে ক্ষমতা বাড়ল ইসির

১৬

সাজেকে সেনাবাহিনী-পিসিজেএসএস গোলাগুলি

১৭

কালিগঞ্জে নিজ মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

বায়তুল মোকাররমের সাবেক খতিবের মুক্তি দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৯

নড়াইলে আ’লীগের সাবেক এমপি মুক্তির বাড়িসহ ৬০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

২০