বাংলাদেশ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২২ নভেম্বর ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ

ডেস্ক রিপোর্ট: দেশে ১৬ বছর বা তার কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এজন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।

নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিতে টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (২২ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।

রুলে ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। পাশাপাশি শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণ এবং এ বিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে। এ-সংক্রান্ত রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর বলেন, দেশে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এর ফলে তারা নানা ধরনের নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে। অনেক শিশুর মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে তাদের স্বাভাবিক মানসিক বিকাশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে ভর্তি বিজ্ঞপ্তি, কারা আবেদন করতে পারবে, যোগ্যতা কী?

১

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ

২

শ্যামনগর আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন: দোহা সভাপতি, ইব্রাহিম সম্পাদক

৩

প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

৪

হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

৫

রাস উৎসবে অংশ নিতে দুবলার চরে পুণ্যার্থীরা

৬

জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে কলেজছাত্রীর সংবাদ সম্মেলন

৭

জাতীয় সংলাপ ২৭ বা ২৮ নভেম্বর

৮

কবিতা || অপরুপ প্রকৃতি || ইশরাত জাহান

৯

‌‘সুন্দরবনে যেতে পারছেন না জেলেরা, পরিবারে খাদ্যসংকট’

১০

টানা বৃষ্টিতে ফসলের ব‍্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

১১

সংস্কারের অভাবে বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে

১২

কালিগঞ্জ প্রেসক্লাবে ৪ আইন কর্মকর্তাকে সংবর্ধনা

১৩

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা: শিহাব সভাপতি, সিরাজুম মুনির সম্পাদক

১৪

পাবনায় বিএনপি-আওয়ামী লীগ দফায় দফায় সংঘর্ষ

১৫

বৈশাখী টিভিতে মব, প্রধান সম্পাদক গ্রেফতার

১৬

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না: প্রধানমন্ত্রী

১৭

শেখ হাসিনাকে নিয়ে এবার পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

১৮

ইউপি ভোট: প্রার্থিতা বাতিলে ক্ষমতা বাড়ল ইসির

১৯

সাজেকে সেনাবাহিনী-পিসিজেএসএস গোলাগুলি

২০