
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মনোরম রাখতে ডাস্টবিন স্থাপন করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সাতক্ষীরা কমিউনিটির উদ্যোগে এই ডাস্টবিন স্থাপন করা হয়।
এই কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম। এসময় সাতক্ষীরা কমিউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফুয়ারা রানি, কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে অধ্যক্ষ মোঃ আবুল হাশেম বলেন, পরিচ্ছন্ন পরিবেশ একটি শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য ও সুস্থ শিক্ষার পরিবেশের প্রধান শর্ত। স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে উঠবে বলে আমি মনে করি। আমি শিক্ষার্থীদের আহ্বান জানাব, তারা যেন নির্ধারিত স্থানে ময়লা ফেলে এবং ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সচেতন থাকে।

মন্তব্য করুন