বাংলাদেশ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২২ নভেম্বর ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালা মহিলা কলেজে হাবিবকে সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে তালা মহিলা কলেজে সংবর্ধনা দেওয়া হয়েছে।

একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে কলেজের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

কলেজের সভাপতি এস কে কামরুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক গাজী আছাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আব্দুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাসের পরিচালক শেখ ইমান আলী, কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, অধ্যাপক নিলুফার বানু ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম মোস্তফা ও জিল্লুর রহমান, যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস, সহসভাপতি রেজাউল ইসলাম রেজা, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কলেজের মূল ফটক থেকে ফুল ছিটিয়ে এবং ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হাবিবুল ইসলাম হাবিব বলেন, মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে এবং ভবিষ্যতে দেশের কল্যাণে কাজ করার জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে শিক্ষার্থীদেরও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাতক্ষীরা জেলা পরিষদের তত্ত্বাবধানে তালা মহিলা কলেজের ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠকের চিঠি || ‎শ্যামনগরের ৫ ইউনিয়নে সড়কের বেহাল দশা

১

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রশিবিরের নবীনবরণ

২

সরকারি কলেজে সাতক্ষীরা কমিউনিটির উদ্যোগে ডাস্টবিন স্থাপন

৩

তালা মহিলা কলেজে হাবিবকে সংবর্ধনা

৪

বিকেএসপিতে ভর্তি বিজ্ঞপ্তি, কারা আবেদন করতে পারবে, যোগ্যতা কী?

৫

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ

৬

শ্যামনগর আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন: দোহা সভাপতি, ইব্রাহিম সম্পাদক

৭

প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

৮

হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

৯

রাস উৎসবে অংশ নিতে দুবলার চরে পুণ্যার্থীরা

১০

জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে কলেজছাত্রীর সংবাদ সম্মেলন

১১

জাতীয় সংলাপ ২৭ বা ২৮ নভেম্বর

১২

কবিতা || অপরুপ প্রকৃতি || ইশরাত জাহান

১৩

‌‘সুন্দরবনে যেতে পারছেন না জেলেরা, পরিবারে খাদ্যসংকট’

১৪

টানা বৃষ্টিতে ফসলের ব‍্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

১৫

সংস্কারের অভাবে বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে

১৬

কালিগঞ্জ প্রেসক্লাবে ৪ আইন কর্মকর্তাকে সংবর্ধনা

১৭

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা: শিহাব সভাপতি, সিরাজুম মুনির সম্পাদক

১৮

পাবনায় বিএনপি-আওয়ামী লীগ দফায় দফায় সংঘর্ষ

১৯

বৈশাখী টিভিতে মব, প্রধান সম্পাদক গ্রেফতার

২০